শিখা দেব : কলকাতা, ২৫ নভেম্বর, ২০২৬। খেলো ইন্ডিয়া গেমসে বাংলা ফুটবল দলের কোচ হলেন ভারতের প্রাক্তন ফুটবলার লালকমল ভৌমিক। কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কোচ হিসাবে নজর কাড়েন।
আইএফএ-র কোচেস কমিটির সদস্যরা এই সিদ্ধান্ত নেন। এদিকে আসামে অনুষ্ঠেয় জাতীয় সাব জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতায় বাংলা দলের কোচ নির্বাচিত হলেন রিঙ্কু ঘোষ। এই বৈঠকে খেলো ইন্ডিয়া গেমসে বাংলা মহিলা দলের কোচ হিসেবে গোবিন্দ সাহাকে মনোনিত করা হয়।





Be First to Comment