Press "Enter" to skip to content

বিশ্ব ডায়াবেটিস দিবসের থিম ‘Early Action on Diabetes’….।

চন্দন রুদ্র : কলকাতা, ১৪ নভেম্বর, ২০২৬। আজ ১৪ নভেম্বর। বিশ্ব ডায়াবেটিস দিবস। দুনিয়ার সব মানুষের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়িয়ে তুলতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বছরের ১৪ নভেম্বর দিনটি ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে চিহ্নত করে। ১৯৯১ সাল থেকে এই দিনটি সারা বিশ্বে ‘ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে’ হিসেবে পরিচিত।

কিন্তু বছরের ১৪ নভেম্বর দিনটি-ই কেন? আসলে আজ ইনসুলিনের অন্যতম আবিষ্কর্তা নোবেলজয়ী কানাডার প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী স্যর ফেড্রিক গ্র্যান্ট ব্যান্টিং-এর জন্মদিন। মাত্র ৪৯ বছর বয়সে তিনি প্রয়াত হন। তাঁর জন্মদিনটিকেই ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে পালন করা হয়। এ বছর বিশ্ব ডায়াবেটিস দিবসের থিম ‘Early Action on Diabetes’.

নোবেল পুরষ্কার প্রাপকদের তালিকায় ঢুঁ মেরে দেখা গেল, বিজ্ঞানী ফ্রেডরিক ব্যান্টিং ও ডন ম্যাক্লিওড যুগ্মভাবে ইনসুলিনের আবিষ্কারক হিসেবে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আজ থেকে ১০৩ বছর আগে ১৯২৩ সালের ২৫ অক্টোবর তাঁরা চিকিৎসা বিজ্ঞানে নোবেল জয় করেন।

শরীরের রক্তে শর্করার মাত্র বেড়ে যাওয়ার সঙ্গে ইনসুলিনের কর্মক্ষমতা হ্রাসের কারণে সারা বিশ্বে প্রতি বছর বহু মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হয়ে পড়ছেন। আধুনিক যুগে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের কাছে ইনসুলিন তাই এক যুগান্তকারী আবিষ্কার।

১৯২২ সাল থেকে বিশ্বের লক্ষ লক্ষ ডায়াবেটিসে আক্রান্ত মানুষের জীবন বাঁচানোর কাজটি করে চলেছে ইনসুলিন।

More from HealthMore posts in Health »
More from WorldMore posts in World »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *