Press "Enter" to skip to content

রানার – চোখের সামনে যেন ইতিহাসের পাতা থেকে উঠে আসা জীবন্ত জীবাশ্ম। সেই গল্পে পড়া চেহারা। পিঠেতে চিঠির বোঝা। হাতে ঘন্টা বাঁধা বল্লম…।

শ্যামল চক্রবর্তী : কলকাতা, ১৩ নভেম্বর, ২০২৬। আজ থেকে কয়েকশো বছর আগে, যখন দেশে টেলিফোন, টেলিগ্রাম বা মেল ট্রেনের অস্তিত্ব কল্পনাও করা যেতোনা, তখনই বাংলার যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ছিল “রানার” বা “ডাক’হরকরা”।

 

“রানার” পেশাটার সূচনা হয়েছিল ১৭শ শতকের দিকে মুঘল আমলে। তবে এটি সংগঠিত রূপে চালু হয় ১৭৬৪ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডাক বিভাগ প্রতিষ্ঠার পর। প্রথমে এই ব্যবস্থা চালু হয় কলকাতা, ঢাকা, মুর্শিদাবাদ, চট্টগ্রাম রুটে।

 

ইংরেজরা যখন ভারতে তাদের প্রশাসনিক যোগাযোগ দ্রুত করতে চাইল, তখন তারা ইউরোপীয় ডাক-সিস্টেমের আদলে পায়ে হেঁটে চলা “রানার”দের নিযুক্ত করে। এই পেশাটি তখন থেকেই বাংলায় অত্যন্ত প্রয়োজনীয় হয়ে ওঠে। বিশেষ করে ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও রাজশাহী অঞ্চলে রানারদের পদচারণা ছিল সাধারণ দৃশ্য।

 

একজন রানার সাধারণত কাঁধে ডাকের থলে, হাতে একটি ঘণ্টা বাঁধা বর্শা নিয়ে, পায়ে হেঁটে বেশ কয়েক মাইল পথ অতিক্রম করতো। রাতে যখন রানার চলাচল করতো, তখন হাতে একটা লণ্ঠনও থাকতো।ঘণ্টার শব্দে মানুষ বুঝতো ডাক আসছে। প্রতিটি রুটে নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী, রানার দের জন্য “ডাক বাংলো” থাকতো, যেখনে একজন রানার এসে চিঠি হস্তান্তর করতো পরবর্তী রানারের হাতে। এভাবেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর পৌঁছে যেত দিনে বা রাতে, বৃষ্টি-ঝড় উপেক্ষা করে।

 

রানারদের গুরুত্ব।

 

কলকাতায় বড়লাট , জমিদার ও সরকারি প্রশাসনে যোগাযোগ রক্ষার একমাত্র মাধ্যম ছিল এই রানাররা।

তারা ছিলেন বিশ্বাসের প্রতীক, কারণ তাদের ওপরই নির্ভর করতো প্রশাসনের গুরুত্বপূর্ণ চিঠিপত্র, যুদ্ধবাণী বা বাণিজ্যিক বার্তা।

 

তাদের অনেক জায়গায় বলা হতো ডাক-বাহক, ডাক-পিয়ন, বা রানার-বালক।

প্রায় সর্বত্রই গ্বাংলায় “রানার এসেছে” — এই ডাক মানেই ছিল এক নতুন খবর, কখনো আনন্দ, কখনো বেদনার সংবাদ।

 

রেললাইন, টেলিগ্রাফ, তারপর আধুনিক ডাক ও ডিজিটাল যোগাযোগের যুগে এই পেশাটি আজ ইতিহাসের অংশ হয়ে রয়ে গেছে।

অভিযাত্রা শুরু

ভোরের আলো ফোটার আগেই রানার বেরিয়ে পড়ত।

কাঁধে ডাকের থলে, হাতে ঘণ্টা বা হ্যারিকেন, আর বর্শা যেন সাহস ও দায়িত্বের প্রতীক।

বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে, কাদায় পা ডুবিয়ে – তারা ছুটত মাইলের পর মাইল। একেই মনে হয় বলে ডাকের পথ চলা। প্রতিটি পথের নির্দিষ্ট দূরত্বে ছিল “ডাক বাংলো” বা “রানার পোস্ট”।

একজন রানার সেখানে এসে তার থলে খুলে দিত,

পরবর্তী রানারের হাতে তুলে দিত বার্তাগুলো —

এভাবেই গন্তব্যে পৌঁছাত প্রশাসনের চিঠি, ভালোবাসার খবর, বা দুঃসংবাদ।

 

এবার আমার অভিজ্ঞতার কথা বলি।কয়েকদিন আগেই জন্ম শতবর্ষ পূর্ণ হয়েছে। তাঁর কালজয়ী সৃষ্টি রানার কবিতা অপামর বাঙালির হৃদয়ে গাঁথা আছে। একবিংশ শতাব্দীর কথা বলছি। তখন সবার কাছেই ‘ডাক হরকরা’ বা ‘রানার’ রূপকথার গল্পে পরিণত হয়েছে।

১৯৯৪ সালে আমি আমার এক বন্ধুর কাছে খবর পেলাম যে ডাক হরকরা বা রানার ভারতে এখনো একজন আছে।সে নিয়মিত ছুটে চলে পুরুলিয়ার বাঘমুন্ডি ডাকঘর থেকে অযোধ্যা ডাকঘর পর্যন্ত্য, আবার ওখান থেকে ফিরতি ডাক নিয়ে বাঘমুন্ডি ফেরে। আমার চিফ ফটোগ্রাফারকে জানাতেই তিনি সম্মতি দিয়ে, আমায় সাসপেন্স একাউন্টে যাতায়াতের টাকার ব্যবস্থা করে দিলেন। সন্ধ্যেবেলায় পুরুলিয়া এক্সপ্রেস চেপে রাত ৯. ৩০ মধ্যে পুরুলিয়া শহরে পৌঁছে গেলাম। তার পরদিন কাকডাকা ভোরে সোজা বাঘমুন্ডি।

 

বাঘমুন্ডি পৌঁছে খুঁজে পেলাম ভাঁদুকে। ভাঁদু গোপ। চোখের সামনে যেন ইতিহাসের পাতা থেকে উঠে আসা জীবন্ত জীবাশ্ম। সেই গল্পে পড়া চেহারা। পিঠেতে চিঠির বোঝা। হাতে ঘন্টা বাঁধা বল্লম। পোস্ট অফিসে তখন সে যাত্রার জন্য তৈরী। পোস্ট মাস্টারের অনুমতি নিয়ে আমিও সঙ্গী হলাম তার।

 

সত্যি সে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। আমি এই প্রতিবেদনে যা যা বর্ণনা করেছি, সেগুলো ওই ভাঁদুর মুখ থেকেই শোনা। সে আবার তাঁর প্রপিত্যামোহের কাছ থেকে শুনেছে। একটা তথ্য আমার অজানা ছিল। ওই যে ডাকের সাজের প্রতিমা বলি আমরা, সেই ডাকের সাজ নামকরণ কেন হয়েছে জানেন? হয়েছে, কারণ সাজের সেই উপকরণ সবটাই ডাক মারফত আসতো কারিগরদের কাছে। সত্যিই, এই অভিজ্ঞতা আমার মনে আমৃত্যু থেকে যাবে।

 

More from GeneralMore posts in General »
More from WorldMore posts in World »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *