শিখা দেব : ৭ নভেম্বর, ২০২৬। আই এস এল ফুটবলের মর্যাদার লড়াইয়ে শনিবার জওহললাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হয় চেন্নাইয়েন এফসি ও ইস্টবেঙ্গল। এই খেলায় ঘরের মাঠে দুরন্ত জয় ছিনিয়ে নিল চেন্নাইয়েন এফসি। চেন্নাই দল ৫-৩ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ের পতাকা উড়িয়ে দিয়ে সারা মাঠে ছুটলেন ফুটবলাররা। বলতে দ্বিধা নেই লাল-হলুদ ব্রিগেডকে নিয়ে ছেলেখেলা করল চেন্নাই। খেলার শুরু থেকে আগ্রাসী ভূমিকা নিয়ে আক্রমণ শানাতে থাকে চেন্নাই দল। ইস্টবেঙ্গলের ফুটবলাররা দিশেহারা হয়ে যান। খেলার ৪ মিনিটের মাথায় ইরফানের ক্রস থেকে তালাল বলটি ব্রাইসনকে ছেড়ে দেন। ব্রাইসন গোল করতে ভুল করেননি(১-০)। চেন্নাই এগিয়ে থাকার পরেও আক্রমণে ঝড় তুলে আবার গোল পেয়ে যায়। এবারের গোলদাতা সেই ব্রাইসন।
চেন্নাই ২-০ গোলে এগিয়ে যায়। খেলার ৪০ মিনিটে দানি রামিরেজের ক্রস থেকে আকে লোবা গোল করে ব্যবধান (২-১) কমান। খেলার ৪০ মিনিটে ব্রাইসনকে বক্সের মধ্যে ফাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে রামন আন্দ্রাদে গোল করেন (৩-১)।
দ্বিতীয় পর্বের খেলা শুরু হতেই ইস্টবেঙ্গল আক্রমণ বাড়তে থাকে। খেলার ৪৭ মিনিটে বক্সের মধ্যে হ্যান্ডবল করে বসেন চেন্নাইয়ের মহম্মদ সাহিফ। পেনাল্টি থেকে
দানি রামিরেজ গোল করে ব্যবধান (৩-২) কমান। ৫৯ মিনিটে চেন্নাই আবার সম্মিলিত আক্রমণ থেকে গোল পেয়ে যায়। গোল করলেন ইরফান (৪-২)। ৬৬ মিনিটে ইস্টবেঙ্গলের রক্ষণভাগকে এলোমেলো করে দিয়ে ইরফান গোলরক্ষক গিলকে পিছনে ফেলে দারুন গোল করলেন (৫-২)। খেলার ৯০ মিনিটে ইস্টবেঙ্গলের পরিবর্ত ফুটবলার ডেভিড বল পেয়ে দ্রুতগতিতে বক্সে প্রবেশ করে ব্যবধান কমান (৫-৩)। এই হারের পর ইস্টবেঙ্গলের রক্ষণভাগ নিয়ে অনেক প্রশ্ন দেখা দিল।










Be First to Comment