শিখা দেব : কলকাতা, ৪ নভেম্বর, ২০২৬। শেষ পর্যন্ত এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচে ইস্টবেঙ্গল ১- ৪ গোলে হেরে গেল। বুধবার কিশোর ভারতী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও দক্ষিণ কোরিয়ার হাওচিয়ন কেএসপো। প্রথম ম্যাচে ভিয়েতনামের হোচিমিন দলকে হারিয়ে দিয়ে ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড আত্মবিশ্বাসে ভরপুর ছিল। প্রতিপক্ষ হাওচিয়নের বিরুদ্ধে লড়াই করতে মাঠে নেমে শুরুটা ভালোই করেছিল ইস্টবেঙ্গল।
গত ম্যাচে ভিয়েতনামের হোচিমিন সিটির বিরুদ্ধে যেভাবে আক্রমণ গড়ে জয় তুলে নিয়েছিল, সেই ভাবনায় আক্রমণ শানাতে থাকেন লাল-হলুদ মেয়েরা। অন্যদিকে প্রথম ম্যাচে হাওচিয়ন দল হেরে গিয়েছিল। তাই বিপক্ষ দল সতর্ক ছিল। নকআউটের লক্ষ্যে ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড আগ্রাসী ভূমিকা নিয়ে প্রতিপক্ষ দলের রক্ষণভাগে আক্রমণ গড়ে তুলেছিল।
ইস্টবেঙ্গলের ফাজিলা ইকোয়াপট, সুলঞ্জনা রাউলদের কাছে বেশ কঠিন লড়াইয়ের মধ্যে ছিল তা নিয়ে নতুন করে বলার ছিল না। খেলার প্রথমার্ধে দুই দলই একটি করে গোল দেয়। ফাজিলার গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। কোরিয়ার দলটি দ্বিতীয় পর্বে পরিকল্পিত আক্রমণে গতি বাড়িয়ে আরও ৩টি গোল করে। কোরিয়ার হাওচিয়ন দল ৪-১ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ের হাসি হাসল ।










Be First to Comment