Press "Enter" to skip to content

ওড়িশাকে হারিয়ে জয়ের পতাকা ওড়াল মোহনবাগান…। 

শিখা দেব : কলকাতা, ৫ নভেম্বর, ২০২৬। যুবভারতী ক্রীড়াঙ্গনে বৃহস্পতিবার রাতে থিকথিক করছে প্রায় তিরিশ হাজার সবুজ মেরুন সমর্থক। সেই সমর্থকদের মুখে শেষ মুহূর্তের গোলে হাসি ফুটল । হাড্ডা হাড্ডি লড়াই শেষে মোহনবাগান সুপার জায়ান্ট ৩-২ গোলে ওড়িশা এফসিকে হারিয়ে দিয়ে পুরো পয়েন্ট ঘরে তুলে নিল।

শুরুটাও বেশ আক্রমনাত্মক ফুটবল খেলতে থাকে মোহনবাগান। খেলা শুরুর ১৯ সেকেন্ডে এগিয়ে যেতে পারত তারা। দ্রেজান দ্রাজিচের বাড়ানো খেলার ১১ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ হাত ছাড়া করেন সমীর জালকোভিচ। ম্যাচের ৩৪ মিনিটে মেহতাব সিংয়ের দূরপাল্লার শট বাঁচিয়ে দেন ওড়িশার গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৭ মিনিটে মনবীরের বাড়ানো বলে মোহনবাগানকে এগিয়ে দেন দ্রাজিচ। তবে ৫১ মিনিটে সমতা ফেরান ওড়িশার মাহমুদ ঈদ। ম্যাচের ৭৩ মিনিটে মোহনবাগানের  দ্বিতীয় গোল করেন সেই  সার্বিয়ান তারকা দ্রাজিচ। ম্যাচের ৭৯ মিনিটে মেহতাব সিং ক্লিয়ার করতে গিয়ে অভিষেকের গায়ে লেগে বল চলে যায় এভার্টনের কাছে। জোরালো শট জালে জড়িয়ে দিয়ে সমতা ফেরান তিনি। খেলার ৮৭ মিনিটে জয়সূচক গোলটি করেন লি আরউইন। শেষপর্যন্ত মোহনবাগান সুপার জায়ান্ট ৩-২ গোলে ওড়িশা এফ সি-কে পরাস্ত করে জয়ের পতাকা আকাশে উড়িয়ে দেয়।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *