Press "Enter" to skip to content

স্বপ্নহারা ইস্টবেঙ্গল…। 

শিখা দেব : কলকাতা, ৩ নভেম্বর, ২০২৬।  না। হলো না। স্বপ্ন অধরাই থেকেই গেল ইস্টবেঙ্গলের। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ নক আউট পর্বে ওঠা সম্ভব হল না আল সিবের কাছে হার স্বীকার করে ইস্টবেঙ্গলের। জেতা ম্যাচ লাল হলুদ ব্রিগেড হেরে গেল ০-২ গোলে প্রতিপক্ষ আল সিবের কাছে। মঙ্গলবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে গোল নষ্ট করার খেলায় মেতে ছিলেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা।সেই ব্যর্থতায় কোচ লোপেজ হাবাসের দলকে দেখা গেল। আক্রমণে ঝড় তুলেও প্রথমার্ধে গোল করতে ব্যর্থ দানি রামিরেজ, ডেভিড ও মহম্মদ রশিদ’রা। ম্যাচের ১৮ মিনিটে চোট পেয়ে আনোয়ার আলি মাঠ ছাড়তে দলের রক্ষণভাগ দূর্বল হয়ে যায়।

খেলার ২০ মিনিটের মাথায় গোলের সহজ সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের। ডেভিডের শট আটকে দেন আল সিবের গোলরক্ষক ইব্রাহিম মুখাইনি। ফিরতি বলে বিপিন সিংয়ের বাড়ানো পাস থেকে হেড করেছিলেন মহম্মদ রশিদ। গোলশূন্য ভাবে শেষ হয় প্রথম পর্বের খেলা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দুই দলই আগ্রাসী ভূমিকা নিয়ে খেলতে থাকে।

খেলার ৫৫ মিনিটে সন্দীপ মান্ডির পাস থেকে এডমুন্ডের হেড বাঁচিয়ে দেন প্রতিপক্ষ দলের গোলরক্ষক।

পালটা আক্রমণে খেলার ৮৫ মিনিটে আল সিবকে এগিয়ে দেন আক্সেল মাহে। পাঁচ মিনিটের ব্যবধানে গোল করেন ওমানের দ্বিতীয় গোলটি করে জাহির সুলেমান জয় নিশ্চিত করেন। প্রত্যাশা সার্থক রূপ হল না ইস্টবেঙ্গলের। হতাশ সদস্য সমর্থকরা।

More from SportsMore posts in Sports »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *