Press "Enter" to skip to content

TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বিচার পাবে তিলোত্তমা?’……

নিজস্ব প্রতিনিধি : কলকাতা,২৩শে মে, ২০২৬। শ্যামবাজারে রাতভর অবস্থান, সকালে নবান্ন অভিযান, বিকেলে কালীঘাট চলো, রাত দখল। তিলোত্তমার মৃত্যুর বর্ষপূর্তিতে শেষবার গর্জে উঠেছিল শহর কলকাতা। তারপর প্রায় একবছরে অনেক জল গড়িয়েছে। অনেক চাপানউতোর হয়েছে। কিন্তু সবচেয়ে জরুরি যে প্রশ্ন, তিলোত্তমার মৃত্যুর জন্য দায়ী কারা— তার সন্তোষজনক জবাব মেলেনি। নতুন সরকার ক্ষমতায় এসেই আবার তিলোত্তমার ফাইল খুলেছে, সাসপেন্ড করা হয়েছে রাজ্যের তিন আইপিএস অফিসারকে। এবার কি আসল রাঘবোয়ালদের মুখোশ খুলবে? নতুন সরকারের হস্তক্ষেপে কি সাজা পাবে অপরাধীরা? দেখুন TV9 বাংলা নিউজ সিরিজ ‘বিচার পাবে তিলোত্তমা?’…সেই প্রশ্নের উত্তর খুঁজতেই গ্রাউন্ড জিরোয় রিপোর্টিং ও বিশেষজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বিচার পাবে তিলোত্তমা?’… ২৪ মে ২০২৬, রবিবার রাত ১০ টায়।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *