Press "Enter" to skip to content

নিউজ 18 বাংলার পক্ষ থেকে ২০২৬ সালের দুর্গাপুজো পরিবেশ বান্ধব পুজোর স্বীকৃতি পেল…।

গোপাল দেবনাথ : কলকাতা, ১৭ অক্টোবর, ২০২৬। জননেতা অতুল্য ঘোষ প্রতিষ্ঠিত বিধান শিশু উদ্যানের বয়স দেখতে দেখতে সুবর্ণজয়ন্তীবর্ষে পৌঁছে গেল। শিশুদের স্বর্গ রাজ্য বিধান শিশু উদ‍্যানের সবকিছুতেই প্রাণের ছোঁয়া পাওয়া যায়। কারণ এখানে সবকিছুতেই শিশুদের অংশগ্রহণ রয়েছে। রোজকার খেলাধুলা নাচ গান আবৃত্তি থেকে ভাষা শেখা- সবকিছু তাদেরই জন‍্য। শিশুরাই বিধান শিশু উদ‍্যানের সবকিছু। যেকোনো অনুষ্ঠানে থাকে তাদের সক্রিয় অংশগ্রহণ। এবছর দুর্গাপুজোয় তাদের মায়েরাও হাত লাগিয়েছেন মন্ডপ সজ্জায়। পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে সাজানো হয়েছে পুজো মন্ডপ। সেসব তৈরি করেছেন মায়েরাই। ২০২৬ সালের দুর্গাপুজো পরিবেশ বান্ধব পুজার স্বীকৃতি পেল নিউজ 18 বাংলার পক্ষ থেকে। আমরা সকলেই আনন্দিত।এইসব কথা উপস্থিত সাংবাদিকদের জানালেন বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার।

More from CultureMore posts in Culture »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *