অর্জুন চক্রবর্তী : বিশিষ্ট অভিনেতা ও সংগীতশিল্পী। কলকাতা, ১৭ অক্টোবর, ২০২৬। পুজোর সময় এত আয়োজন, এত এলাহী কর্মকাণ্ড, লক্ষ্য লক্ষ্য টাকা খরচ করে মেরাপ তৈরি, মন্ডপ সাজানো, কোটি কোটি টাকা দিয়ে বাইরে থেকে শিল্পী এনে একে অপরকে টেক্কা দেয়া!
একটু চারিদিকে তাকালে দেখবেন কত অভুক্ত চোখ, এক মনে দেখছে ঠাকুরের পায়ের কাছে রাখা থরে থরে সাজানো ফল মিষ্টি!
একরাশ কোকড়ানো কালো নুয়ে পড়া কিছু নড়া চড়া করে তার পেছনে! সন্তান সন্ততি নাকি! কে জানে!
যদি আমাদের এই বিপুল পরিমাণ অর্থ থেকে কিছু কিছু বের করে এদের জন্য স্থায়ী ভাবে জীবন যাপন করার রাস্তা বের করা যায়!
মা কি খুব রেগে যাবে? আমাদের অভিশাপ দিয়ে বসবে?
না না একেবারেই নয়, বরং পরান ভরে আশির্বাদ করবে।
কিন্তু বাদ সাধছে একটি জিনিষ, আর সেটি হলো আমাদের দম্ভ , ইগো।
কে কী পারে! কাকে ছোট করব। অর্থ, পেশি শক্তি, প্রতিপত্তি দেখিয়ে।
মা তো মাটির, তার আসল রূপ তো চোখে পড়ে না।
সে কী ভাবে তাতে আমাদের বয়ে গেল।
আমি একজন ভালো অভিনেতা কিন্তু অতি সাধারণ মানুষ।
আমি ইচ্ছাকৃত ভাবে কোনো দিন কোনো রং নিয়ে কারবার করি নি, কারুর ক্ষতি করে নিজের আখের গোছাতে ব্যস্ত হয়ে উঠি নি, কারুর, নিজের স্বার্থের জন্য, পা ধরি নি আর অন্য কে আমার নিজের পা টাও চেপে ধরতে বলিনি।
তবে হ্যাঁ, দম্ভ নয়, একটু অহংকার আছে নিজের গুন, শিক্ষা আর মনুষ্যত্বের প্রতি।
আমি অসহায় ভাবে ভাবি।
আমি ভাবি যে সত্যিকারের সফল পুজো কেমন হবে!
সেদিন পড়ছিলাম এই পৃথিবীতে যত মানুষ, যাদের মাথায় ছাদ নেই তার থেকে অনেক অনেক বেশি খালি বাড়ি ঘর রয়েছে যেখানে কেউ থাকে না!
গায়ে কাঁটা দেয়!
কবে শুরু হবে আসল পুজো!?










Be First to Comment