গোপাল দেবনাথ – আজ ২৭ তম দিনে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর সাথে বৈঠক সারলেন পার্শ্ব শিক্ষকরা। দীর্ঘদিনের নানা রকম দাবী নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পার্শ্ব শিক্ষকরা। এরপর ইতিবাচক আলোচনার পর পার্শ্ব শিক্ষক সংগঠন যথেষ্ট আশাবাদী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্শ্ব শিক্ষক সংগঠনের যুগ্ম আহ্বায়ক মধুমিতা বন্দোপাধ্যায় বলেন, আমাদের একটাই দাবি যথা শীঘ্র সম্ভব বেতন কাঠামো চালু করা হোক। বেতন কাঠামোর সাথে সহমত প্রসন করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে পার্শ্ব শিক্ষকদের কাছে তিনি কিছুটা সময় চেয়েছেন। আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানা গেল। পার্শ্ব শিক্ষকরা তাঁদের এই দীর্ঘদিনের অনশন তুলে নেবে কিনা এই প্রশ্ন করা হলে মধুমিতা দেবী বলেন, এখনই সেটা বলা সম্ভব নয়। আগে আমরা স্টিয়ারিং কমিটির সাথে আলোচনা করবো, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে আন্দোলন কখন তোলা হবে।
শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকের পর পার্শ্ব শিক্ষকদের২৭তম দিনের অনশন শেষের পথে
More from GeneralMore posts in General »
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।






Be First to Comment