Press "Enter" to skip to content

হিন্দুমহাসভার দুর্গা পূজায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে থিম করে দেশ জুড়ে আলোচনার কেন্দ্রে মহাসভা..।

নিজস্ব প্রতিবেদক : নিউ দিল্লি : ১৪ সেপ্টেম্বর, ২০২৬। “নন্দীগ্রাম থেকে নবান্ন, বুবাইয়ের জয়যাত্রা”, অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তথা বুবাই এর রাজনৈতিক সংগ্রাম ও সাফল্যকে থিম করে ইতিমধ্যেই দেশ জুড়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে অখিল ভারত হিন্দু মহাসভার রুবি মোড়ের দুর্গাপূজা । রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে হিন্দু মহাসভার পূজার উদ্যোক্তারা এবার দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গেস্ট অব অনার হওয়ার জন্য ইনভাইটেশন কার্ড ও চিঠি দিয়ে আমন্ত্রণ জানালেন । প্রধানমন্ত্রী দপ্তর থেকে ফোন করে এবং রাষ্ট্রপতি দপ্তর থেকে চিঠি লিখে হিন্দু মহাসভার বহু চর্চিত এই পূজার আয়োজনকে শুভেচ্ছা জানানো হলো । পূজার বিষয়ে রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য শ্যামাপ্রসাদ মুখার্জির পুণ্যভূমি পশ্চিমবঙ্গে প্রথমবার জনগণের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সনাতনী জাতীয়তাবাদী বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আর এই ঐতিহাসিক ঘটনাকে সাক্ষী করে রাখতেই আমরা হিন্দু মহাসভার পক্ষ থেকে এবছর এই রকম অভিনব থিম নির্বাচন করেছি । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজার উদ্বোধন করার জন্য ইতিমধ্যেই আমরা চিঠি লিখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অনুরোধ করেছি । সংগঠনের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি মণ্ডপের ভিতরে ছবি এবং ব্যানারের মাধ্যমে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের সংগ্রাম এবং সাফল্য তুলে ধরবো । শুধু তাই নয় ডকুমেন্টারি ফিল্ম বানিয়ে প্রজেক্টর ও স্ক্রিনের মাধ্যমে শুভেন্দু বাবুর সেই নন্দীগ্রাম থেকে পথ চলা শুরু করে আজ নবান্ন বিজয় পর্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য গুলো শর্ট ফিল্মের আকারে দেখানো হবে । ভারতবর্ষের সমস্ত শুভেন্দুপ্রেমী মানুষ যারা জনগণের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুর উদ্যেশ্যে কোন বার্তা দিতে চান তাঁরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন, আমরাই ওনাদের মাধ্যম হয়ে ওনাদের স্লোগান বা তথ্যচিত্র মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেব । আমাদের দেবীর মূর্তিটিও তৈরি হচ্ছে কালীঘাটের ঐতিহাসিক হিন্দুমহাসভা ঘাটের মাটি দিয়েই। খুব তাড়াতাড়ি আমরা পূজার কার্ড ও চিঠি ছাপিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, মন্ত্রী এবং সাধারণ মানুষকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি । আমরা আমাদের পূজার চিঠি ও কার্ড হাতে শুভেন্দু বাবুর নন্দীগ্রামের বাড়িতে ওনার বাবা মাকে আমন্ত্রণ জানিয়ে আশীর্বাদ নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি । তবে সমস্ত আয়োজনের মধ্যে রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর আন্তরিক আবেদন আমাদের পূজা মাত্র কয়েক জন সদস্যের পকেটের টাকা থেকেই হয় । ফলে আমাদের বাজেট নিতান্তই সীমিত । বিগত তৃণমূলের সরকারের সময় আমরা কখনো মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোন আর্থিক অনুদান পাইনি । তাই শুভেন্দু বাবুর সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ যাতে আমাদের পূজায় সরকারি অনুদান পাওয়া যায় কারণ এবছরের হিন্দু মহাসভার পূজার সাথে সারা পশ্চিমবঙ্গের সম্মান জড়িত রয়েছে ।

More from WorldMore posts in World »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *