Press "Enter" to skip to content

ভালো থেকো মেসি-ঐতিহাসিক বিদায়মঞ্চ…।

কঙ্ক ঘোষ দস্তিদার : কলকাতা, ৬ সেপ্টেম্বর, ২০২৬। বুয়েনস আয়ার্সের ঐতিহ্যবাহী মনুমেন্টাল স্টেডিয়ামে রাজকীয় ফেয়ারওয়েল দেওয়া হলো আর্জেন্টিনার জাদুকর লিওনেল মেসিকে !

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণার পর, এটাই ছিল দেশের মাটিতে নিজের প্রিয় সমর্থকদের সামনে তাঁর শেষ আবেগময় উপস্থিতি।

থমকে গেল ম্যাচ:

গোটা পরিবেশকে স্তব্ধ করে দিয়ে মেসির এই ঐতিহাসিক বিদায়কে সম্মান জানাতে আর্জেন্টিনার লিগ ম্যাচের ১০ম মিনিটে খেলা সাময়িকভাবে থামিয়ে দেওয়া হয় !

গ্যালারিতে উপস্থিত হাজার হাজার নীল-সাদা সমর্থক দাঁড়িয়ে করতালি দিয়ে তাঁদের ভালোবাসার রাজপুত্রকে চোখের জলে বিদায় জানান।

শেষবার নীল-সাদায়:

ভেনিজুয়েলার বিরুদ্ধে ওই বিশেষ ম্যাচে মাঠে নেমে মেসি আবারও তাঁর চেনা ম্যাজিক দেখান !

বাঁ পায়ের ভেল্কিতে জোড়া গোল করে তিনি শুধু ম্যাচই জেতালেন না, বরং দেশের জার্সিতে নিজের রূপকথাকে আরও একবার স্মরণীয় করে রাখলেন !

সম্মানের শিখরে:

ম্যাচের শেষে সতীর্থ ও বোর্ডের কর্তারা মেসিকে গার্ড অফ অনার দেন।

তাঁর হাতে তুলে দেওয়া হয় বিশেষ স্মারক।

স্টেডিয়ামের বড় স্ক্রিনে তাঁর দীর্ঘ ২১ বছরের জাদুকরী মুহূর্তগুলো !

ঐ মুহূর্ত ভেসে উঠতেই কান্নায় ভেঙ্গে পড়েন খোদ মেসি ও তাঁর গোটা পরিবার।

এক কিংবদন্তির বিদায়ের এই মহাকাব্যিক দৃশ্য ফুটবল দুনিয়া আজীবন মনে রাখবে।

 

 

More from SportsMore posts in Sports »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *