Press "Enter" to skip to content

নেপাল-চীন সীমান্তে প্রলয়ঙ্কারী ধস…।

কঙ্ক ঘোষ দস্তিদার : কলকাতা, ২৬ আগস্ট, ২০২৬। নেপাল-চীন সীমান্তে হড়পা বান ও ভয়াবহ ধসে মহাবিপর্যয়: গ্যিরং পোর্টে ভারত ও নেপালের বহু পর্যটকের আটকে থাকার আশঙ্কা!

নেপাল ও চীন সীমান্তে প্রকৃতির বিধ্বংসী রূপ !

আজ সকাল নটা থেকে সাড়ে দশটার মধ্যে দুই দেশের প্রধান বাণিজ্যিক পথ গ্যিরং পোর্ট (Gyirong Port) ও রসুয়াগধী অঞ্চলে আচমকা আছড়ে পড়ে এই প্রলয়ঙ্কারী হড়পা বান এবং পাহাড়ি ধস।

এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী, অন্তত ৯৫ জনের মৃত্যু নিশ্চিত। নিখোঁজ প্রায় ৪০০ পর্যটক ও ব্যবসায়ী। তার মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিক। এদের সিংহভাগই কৈলাশ মানস সরোবর যাত্রী বলে জানা গেছে।

কি ঘটেছিল সেখানে

সকালবেলা তিব্বত মালভূমিতে আকস্মিক মেঘভাঙা বৃষ্টি ও ভূমিকম্পের জেরে সৃষ্ট ধসের কারণে ভোটকোশি ও ত্রিশূলী নদীর জলস্তর আচমকা উপচে পড়ে এই হড়পা বান ডেকে আনে।

সকালের ব্যস্ত সময়ে মানুষ কিছু বুঝে ওঠার আগেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে শত শত টন কাদা-পাথরের নিচে চেকপোস্ট, গাড়ি ও ঘরবাড়ি চাপা পড়ে যায় !

এই দুই উত্তাল নদীর তীব্র গ্রাসে দুই দেশের সংযোগকারী ঐতিহাসিক ‘মিতেরি সেতু’ (ফ্রেন্ডশিপ ব্রিজ) এবং গুরুত্বপূর্ণ পাসাং লামু হাইওয়ের বিস্তীর্ণ অংশ সম্পূর্ণ নদীগর্ভে তলিয়ে যায় !

উদ্ধারকাজে সর্বোচ্চ শক্তি প্রয়োগ:

নেপাল-চীন সীমান্তে যুদ্ধকালীন তৎপরতা।

উদ্ধারকাজে সর্বোচ্চ শক্তি প্রয়োগ:

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং নেপাল সরকার যৌথভাবে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে।

দুর্গম পাহাড়ি এলাকা এবং যোগাযোগের রাস্তা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ড্রোন ও সেনা হেলিকপ্টার নামিয়ে প্রাণের খোঁজ চালানো হচ্ছে। ধ্বংসস্তূপের নীচ থেকে অনবরত কান্নার আওয়াজ আসায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।

 

জরুরি পরিস্থিতির জন্য নেপাল সরকারের অফিসিয়াল ডিজাস্টার হটলাইন এবং ট্যুরিস্ট হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে:

জাতীয় দুর্যোগ হটলাইন (Disaster Hotline): ১২৩৪ (1234)

ট্যুরিস্ট পুলিশ হেল্পলাইন (Tourist Police): ৯৮৫১২৮৯৪৪৫ (+977 9851289445)

টোল-ফ্রি জরুরি নম্বর (Toll-Free Emergency): ১১৪৪ (1144)

পুলিশ কন্ট্রোল রুম (Nepal Police): ১০০ (100)

 

 

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *