শিখা দেব : কলকাতা, ২৯ জুলাই, ২০২৬। বাংলার ফুটবল ইতিহাসে নব জাগরণের দিন বলতেই ১৯১১ সালের ২৯ জুলাই। সেদিন আইএফএ শিল্ডের ফাইনাল খেলায় মোহনবাগানের বীর ফুটবলাররা লড়াই করে গোরা ফুটবলারদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন। সেদিন ভারতের আকাশে স্বাধীনতার সূর্য উঁকি দিয়েছিল। সেই দিনটা স্মরণ করে এবং অমর একাদশকে শ্রদ্ধা জানিয়ে মোহনবাগান দিবস পালন করা হয়। এবারে তার ব্যতিক্রম হয়নি। বৃষ্টি ভেজা বুধবারে মোহনবাগান দিবসে হাজার হাজার সমর্থকরা ছুটে এসেছিলেন মিলন উৎসবে। একঝাঁক প্রাক্তন ফুটবলার থেকে শুরু করে ক্রীড়াব্যক্তিত্বরা হাজির হয়েছিলেন। এসেছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তিনি বলেন,ভারতীয় ফুটবলে একটা গৌরবের নাম মোহনবাগান। ছিলেন সভাপতি দেবাশিস দত্ত এবং সচিব সৃঞ্জয় বসু। প্রাক্তন ফুটবলাররা প্রদর্শনী ম্যাচে অংশ নেন । আবেগ, ভালোবাসা আর আন্তরিকতায় সবাই মোহনবাগান দিবস দারুন ভাবে উপভোগ করলেন।

মোহনবাগান দিবস বলতে মিলন উৎসব….।
More from SportsMore posts in Sports »
- নীলকন্ঠ অভিযাত্রী সংঘের অভিযান…।
- ISCL Season2 Kicks Off with 32 Teams, 127 Matches, and a Bigger Vision for Indian Softball Cricket…
- নেপালের বন্যার্তদের পাশে দাঁড়াতে ভারত সেবাশ্রম সঙ্ঘের ত্রাণ তহবিলে অনুদান কন্ট্রাক্টর’স অ্যাসোসিয়েশনের…।
- লাদাখের মাউন্ট কাং ইয়াত্সে অভিযানে হিমালয়ান অ্যাসোসিয়েশনের পর্বতারোহী দল…।
- ভালো থেকো মেসি-ঐতিহাসিক বিদায়মঞ্চ…।
More from WorldMore posts in World »
- এক সমুদ্র উত্তাল ঢেউ এখনো আমার বুকে…।
- টিভি নাইন বাংলা নিউজ সিরিজ, দ্রোহের পাঠশালা…।
- Rotary Honours Dr. Debabrata Sen with the “Ayurveda Renaissance Award” for Vocational Excellence & Social Impact…
- Turn Digital Gold into Jewellery Across Senco’s 189+ showrooms: Senco Gold & Diamonds Partners with Gullak…
- Western Carriers Inaugurates General Cargo Terminal at GCD Yard, Kolkata, Marks Entry into Eastern India Port Infrastructure…










Be First to Comment