Press "Enter" to skip to content

মোহনবাগান দিবস বলতে মিলন উৎসব….।

শিখা দেব : কলকাতা, ২৯ জুলাই, ২০২৬। বাংলার ফুটবল ইতিহাসে নব জাগরণের দিন বলতেই ১৯১১ সালের ২৯ জুলাই। সেদিন আইএফএ শিল্ডের ফাইনাল খেলায় মোহনবাগানের বীর ফুটবলাররা লড়াই করে গোরা ফুটবলারদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন। সেদিন ভারতের আকাশে স্বাধীনতার সূর্য উঁকি দিয়েছিল। সেই দিনটা স্মরণ করে এবং অমর একাদশকে শ্রদ্ধা জানিয়ে মোহনবাগান দিবস পালন করা হয়। এবারে তার ব্যতিক্রম হয়নি। বৃষ্টি ভেজা বুধবারে মোহনবাগান দিবসে হাজার হাজার সমর্থকরা ছুটে এসেছিলেন মিলন উৎসবে। একঝাঁক প্রাক্তন ফুটবলার থেকে শুরু করে ক্রীড়াব্যক্তিত্বরা হাজির হয়েছিলেন। এসেছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তিনি বলেন,ভারতীয় ফুটবলে একটা গৌরবের নাম মোহনবাগান। ছিলেন সভাপতি দেবাশিস দত্ত এবং সচিব সৃঞ্জয় বসু। প্রাক্তন ফুটবলাররা প্রদর্শনী ম্যাচে অংশ নেন । আবেগ, ভালোবাসা আর আন্তরিকতায় সবাই মোহনবাগান দিবস দারুন ভাবে উপভোগ করলেন।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *