Press "Enter" to skip to content

খেয়ালি দস্তিদারের একটি আধুনিক বাংলা নাটক “প্রত্যাশা”


Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u531184213/domains/newsstardom.in/public_html/wp-content/themes/mission-news/functions.php on line 344
Spread the love

গোপাল দেবনাথ – ক্যালকাটা ক্লাবে গেমপ্লান নিবেদিত চন্দ্রা দস্তিদার এর নাটক “প্রত্যাশা” র সাংবাদিক সম্মেলনে র আয়োজন করা হয়ে ছিল। এই সম্মেলনে উপস্থিত ছিলেন এই নাটকের অভিনেতা ও অভিনেত্রীরা। নাটক সম্বন্ধে বক্তব্য রাখেন সব্যসাচী চক্রবর্তী, ডন রায়, রাহুল দেব বসু, কৌশিকী গুহ, অনুষা বিশ্বনাথন, পরিচালিকা ও অভিনেত্রী খেয়ালী দস্তিদার এবং এই প্রথমবার বাচিকশিল্পী ব্রততী বন্দোপাধ্যায় অভিনেত্রী হিসাবে এই নাটকে অভিনয় করবেন। গায়িকা লোপামুদ্রা মিত্র প্রথমবার সংগীত পরিচালনা করছেন এই নাটকে। পুনর্লিখন ও পরিচালিকা খেয়ালী দস্তিদারের “প্রত্যাশা” ব্যস্ত নাগরিক জীবনের প্রত্যাশা ও প্রাপ্তির বিস্তর ফারাকের কাহিনি মেলে ধরা হয়েছে এই আধুনিক বাংলা নাটকে। প্রসঙ্গত বর্ষীয়সী নাট্যব্যক্তিত্ব চন্দ্রা দস্তিদার রচিত ‘প্রত্যাশা’- র মূল নাট্যরূপ প্রদর্শিত হয়েছিল। পশ্চিমবঙ্গ নাট্য আকাডেমির শ্রেষ্ঠ নাটকের পুরস্কার লাভ করে ছিল। এই নাটকের প্রযোজনা নকশা করেছেন ডন রায়। আগামী ২৩ শে নভেম্বর ও ১৩ই ডিসেম্বর ২০১৯ এই বহু কাঙ্খিত প্রত্যাশা নাটকটি মঞ্চস্থ হবে জি.ডি. বিড়লা সভাঘরে। এখন দেখা যাক এই প্রত্যাশা নাট্যপ্রেমী মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে!

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *