নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৭ মার্চ ২০২৬: সময়মতো সঠিক নির্ণয় এবং সমন্বিত মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসার গুরুত্বকে সামনে রেখে, মণিপাল হাসপাতাল ব্রডওয়ের চিকিৎসকরা সফলভাবে এমন একটি জটিল কেসের চিকিৎসা করেছেন, যেখানে স্ত্রীরোগজনিত সমস্যা এবং অজানা রক্তজনিত রোগ—দুটি বিষয়ই একসঙ্গে উপস্থিত ছিল। মণিপাল হাসপাতাল ব্রডওয়ের অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. অভিপ্সা মজুমদার এবং ক্লিনিক্যাল হেমাটোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. সুমিত মিত্র যৌথভাবে ৩৯ বছর বয়সী এক রোগীর (নাম পরিবর্তিত—সুস্মিতা দাস), যিনি কাঁকুড়গাছির বাসিন্দা, দীর্ঘদিনের জটিল শারীরিক সমস্যার চিকিৎসা করেন। সুপরিকল্পিত একটি প্রক্রিয়ার মাধ্যমে এই চিকিৎসা সম্পন্ন হয়, যাতে ব্যথা কম, দ্রুত সুস্থতা এবং শরীরে কোনও বাহ্যিক অস্ত্রোপচারের দাগ থাকেনি।
সুস্মিতা দাস প্রথমবার ডা. অভিপ্সা মজুমদারের কাছে ২০২৫ সালের আগস্ট মাসে আসেন। তাঁর প্রধান সমস্যা ছিল অত্যন্ত বেশি মাত্রায় মাসিকের রক্তক্ষরণ এবং দুর্বলতা। তাঁর হিমোগ্লোবিন মাত্রা ৫–৬ g/dL-এ নেমে গিয়েছিল, যা গুরুতর অ্যানিমিয়ার লক্ষণ। এর আগে একাধিক হাসপাতালে পরামর্শ নিয়েও তাঁর রোগ নির্ণয় হয়নি। শারীরিক পরীক্ষার সময় ডা. মজুমদার তাঁর প্লীহা (স্প্লিন) ও যকৃতের অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করেন। প্লীহার এই অস্বাভাবিক বৃদ্ধিকে স্প্লেনোমেগালি বলা হয়, যা রক্তজনিত কোনও সমস্যার ইঙ্গিত দেয়। সেই সন্দেহ থেকেই তাঁকে দ্রুত ডা. সুমিত মিত্রের কাছে রেফার করা হয়।
পরবর্তী বিভিন্ন পরীক্ষা, যার মধ্যে বোন ম্যারো বায়োপসি (রক্ত তৈরির কোষ পরীক্ষা করার একটি বিশেষ পরীক্ষা) অন্তর্ভুক্ত ছিল, থেকে জানা যায় যে রোগীর ক্রনিক মাইলোয়েড লিউকেমিয়া (CML) রয়েছে। এটি এক ধরনের রক্তের ক্যানসার, যা শ্বেত রক্তকণিকাকে প্রভাবিত করে, তবে নিয়মিত ওষুধ এবং পর্যবেক্ষণের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। হেমাটোলজি দলের তত্ত্বাবধানে CML-এর চিকিৎসায় রোগী ভালো সাড়া দিলেও, গত ২–৩ বছর ধরে চলতে থাকা অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ হয়নি।
রোগীর পরিবার সম্পূর্ণ হওয়া, দীর্ঘদিনের উপসর্গ এবং ওষুধে সাড়া না পাওয়ায়, হিস্টেরেকটমি (জরায়ু অপসারণের অস্ত্রোপচার) করার পরামর্শ দেওয়া হয়। হেমাটোলজি দলের অনুমোদন পাওয়ার পর, ডা. অভিপ্সা মজুমদার একটি নন-ডিসেন্ট ভ্যাজাইনাল হিস্টেরেকটমি করেন, যেখানে পেটের ওপর কোনও কাটাছেঁড়া না করেই যোনিপথ দিয়ে জরায়ু অপসারণ করা হয়। যদিও অ্যাডেনোমায়োসিস (যেখানে জরায়ুর অভ্যন্তরীণ আবরণ পেশিতে প্রবেশ করে, ফলে অতিরিক্ত রক্তক্ষরণ ও ব্যথা হয়) থাকার কারণে জরায়ু বড় হয়ে গিয়েছিল, তবুও সফলভাবে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। হরমোনের ভারসাম্য বজায় রাখতে রোগীর ডিম্বাশয় অক্ষত রাখা হয়। ফলে রোগী কম ব্যথা, দ্রুত সুস্থতা এবং কোনও বাহ্যিক দাগ ছাড়াই নিরাপদ চিকিৎসা পান।
ডা. অভিপ্সা মজুমদার বলেন, “রোগী যখন প্রথম আমাদের কাছে আসেন, তখন তিনি গুরুতর অ্যানিমিয়া এবং দীর্ঘদিনের অতিরিক্ত রক্তক্ষরণে ভুগছিলেন। পরীক্ষার সময় প্লীহার অস্বাভাবিক বৃদ্ধি আমাদের রক্তজনিত সমস্যার দিকে সন্দেহ করতে সাহায্য করে, যা শেষ পর্যন্ত CML নির্ণয়ে সহায়ক হয়। যদিও সঠিক চিকিৎসায় তাঁর অবস্থা উন্নত হয়, তবুও স্ত্রীরোগজনিত সমস্যা তাঁর জীবনযাত্রার মানকে প্রভাবিত করছিল। কেসটির জটিলতা বিবেচনা করে আমরা নন-ডিসেন্ট ভ্যাজাইনাল হিস্টেরেকটমি বেছে নিই, যা বাহ্যিক কোনও কাটাছেঁড়া ছাড়াই করা হয় এবং এতে ঝুঁকি কম, ব্যথা কম ও দ্রুত সুস্থতা সম্ভব। এই কেসটি দেখায় যে সঠিক সময়ে নির্ণয় এবং সমন্বিত চিকিৎসা কতটা গুরুত্বপূর্ণ।”
নিজের অভিজ্ঞতা জানিয়ে সুস্মিতা দাস বলেন, “বহু বছর ধরে আমি অতিরিক্ত রক্তক্ষরণ এবং দুর্বলতায় ভুগছিলাম। একাধিক হাসপাতালে ঘোরার পর আমি প্রায় আশাই ছেড়ে দিয়েছিলাম। মণিপাল হাসপাতালে এসে প্রথমবার সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসা পাই। চিকিৎসকেরা সবকিছু পরিষ্কারভাবে বুঝিয়েছেন এবং পুরো সময়জুড়ে পাশে ছিলেন। অস্ত্রোপচারের পর এখন আমি অনেকটাই ভালো আছি, বিশেষ করে কোনও বাহ্যিক দাগ নেই এবং সুস্থতাও দ্রুত হয়েছে। নতুন করে জীবন ফিরে পাওয়ার জন্য আমি মণিপাল হাসপাতাল ব্রডওয়ের পুরো টিমের কাছে কৃতজ্ঞ।”
About Manipal Hospitals
As a pioneer in healthcare, Manipal Hospitals is among the top healthcare providers in India serving over 8 million patients annually, with a focus on providing affordable, high-quality healthcare services. Manipal’s integrated network today has a pan-India footprint of 49 hospitals across 24 cities with 12,600 licensed beds, and a talented pool of 11,000+ doctors and an employee strength of over 34,000. Manipal Hospitals provides comprehensive curative and preventive care for a multitude of patients from around the globe. Manipal Hospitals is AAHRPP accredited and most of the hospitals in its network are NABH, NABL, ER, and Blood Bank accredited and recognized for Nursing Excellence.













Be First to Comment