Press "Enter" to skip to content

হিন্দু মহাসভার অভিনব পূজার থিমে জনগণের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাংগঠনিক সংগ্রাম ও সাফল্য….।

 

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৩১ জুলাই, ২০২৬।প্রতিবছরের মত এবছরও অভিনব পূজার থিম নির্বাচন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতের অন্যতম প্রাচীন সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভার রুবি হাসপাতাল মোড়ের দুর্গাপূজা । “নন্দীগ্রাম টু নবান্ন, বুবাই এর জয়যাত্রা” অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাঁর ডাকনাম বুবাই, তাঁর সাংগঠনিক জীবনের সংগ্রাম ও সাফল্যকে কেন্দ্র করেই হিন্দু মহাসভা এবছর পূজার থিম নির্বাচন করেছে । এই বিষয়ে হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীকে প্রশ্ন করা হলে ওনার বক্তব্য শ্যামাপ্রসাদ মুখার্জির পুণ্যভূমি পশ্চিমবঙ্গে প্রথমবার জনগণের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সনাতনী জাতীয়তাবাদী বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আর এই ঐতিহাসিক ঘটনাকে সাক্ষী করে রাখতেই আমরা হিন্দু মহাসভার পক্ষ থেকে এবছর এই রকম অভিনব থিম নির্বাচন করেছি । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজার উদ্বোধন করার জন্য ইতিমধ্যেই আমরা চিঠি লিখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অনুরোধ করেছি । গেস্ট অব অনার হিসেবে আমন্ত্রণ জানিয়েছি রাজ্যপাল আর.এন.রবি মহাশয়কে । সংগঠনের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি মণ্ডপের ভিতরে ছবি এবং ব্যানারের মাধ্যমে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের সংগ্রাম এবং সাফল্য তুলে ধরবো । শুধু তাই নয় ডকুমেন্টারি ফিল্ম বানিয়ে প্রজেক্টর ও স্ক্রিনের মাধ্যমে শুভেন্দু বাবুর সেই নন্দীগ্রাম থেকে পথ চলা শুরু করে আজ নবান্ন বিজয় পর্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য গুলো শর্ট ফিল্মের আকারে দেখানো হবে, যা আগামী দিনে আমাদের মত সংগঠকদের লড়াই করার অনুপ্রেরণা হবে বলে হিন্দু মহাসভার বিশ্বাস । খুব তাড়াতাড়ি আমরা পূজার কার্ড ও চিঠি ছাপিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, মন্ত্রী এবং সাধারণ মানুষকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি । উনি জনগণের মুখ্যমন্ত্রী বলেই জনপথে জনতার মাঝে দাঁড়িয়ে আমরা হিন্দু মহাসভার সৈনিকরা পূজার থিম ঘোষণা করলাম । যারা যারা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুকে শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন, এই পূজা তাদের সকলের । তাই প্রত্যেকের কাছে অনুরোধ খোলা মনে সবাই আমাদের হিন্দু মহাসভার দুর্গা পূজায় সামিল হোন । হিন্দু মহাসভার দুর্গা পূজার থিম ঘোষণা অনুষ্ঠানে আজ রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ছাড়াও অফিস সেক্রেটারি অনামিকা মন্ডল, পায়েল ব্যানার্জি, প্রীতম বালা, অন্তরা দাস, পরিমল মজুমদার, অসীম রায়, ডক্টর অনিরুদ্ধ পাল, অঞ্জন প্রসাদ মজুমদার সহ একাধিক রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন ।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *