নিজস্ব প্রতিনিধি : আগরতলা/ কলকাতা, ২৯ জানুয়ারি, ২০২৬। শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের বিশেষ বার্ষিক ‘গ্লিটারিয়া’ অফার, যা শুরু হচ্ছে ৩০ জানুয়ারি থেকে এবং চলবে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। এই ১৬ দিনের বিশেষ আয়োজনের প্রাক্কালে, ঐতিহ্যবাহী এই জুয়েলারি সংস্থা ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে একটি প্রিভিউ ও বিশেষ প্রদর্শনের আয়োজন করেন।
‘গ্লিটারিয়া’ হলো শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর এক্সক্লুসিভ ডায়মন্ড জুয়েলারি ব্র্যান্ড, যার অবস্থান —
“প্রতিদিনের সব মুহূর্তের ঝলক ও দ্যুতি প্রতিফলিত করা হিরের গয়নার সংগ্রহ।”
‘গ্লিটারিয়া’ ২০২৩ সালে প্রথম উন্মোচিত হয় এবং খুব অল্প সময়ের মধ্যেই এটি দেশের নানান অঞ্চলে ডায়মন্ড জুয়েলারির একটি অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত হয়েছে।
এই বিশেষ বার্ষিক অফার গ্রাহকদের জন্য শ্যাম সুন্দর কোং তে থাকা এই হিরের কালেকশানের সব ঝিলিক ও দ্যুতি সংগ্রহ করার একটি বিশেষ সুযোগ।
এই বিশেষ অফারে রয়েছে নানান ধরনের আকর্ষণীয় ড্র ও ছাড় :
১০০% ছাড়
ডায়মন্ড জুয়েলারির মেকিং চার্জে
১৫% ছাড়
গোল্ড জুয়েলারির মেকিং চার্জে
১৫% ছাড়
গ্রহরত্নর এমআরপি-তে
৫% ছাড়
রুপোর জুয়েলারির এমআরপি-তে
নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এবং সঙ্গে একটি সিজনাল লাকি ড্র যা সংস্থার প্রতিটি শাখা শোরুম থেকে হোম অ্যাপ্লায়েন্স জেতার সুযোগ।
শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর ডিরেক্টর রূপক সাহা বলেন, “‘গ্লিটারিয়া’, আমাদের প্রথম ডায়মন্ড জুয়েলারি ব্র্যান্ড যা সাশ্রয়ী মূল্যের জুয়েলারির ক্রমবর্ধমান চাহিদারই প্রতিফলন, এবং এর জনপ্রিয় সংযোগ আরও দৃঢ় করতে আমরা একে উপস্থাপন করেছি, কর্মক্ষেত্র ও অবসরে নারীদের প্রতিদিনের সব মুহূর্তের ঝিলিক এবং দ্যুতি প্রতিফলিত হয় এই ডায়মন্ড জুয়েলারিতে।”
শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর আরেক ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, “‘গ্লিটারিয়া’-র সাফল্য আমাদের গ্রাহক বন্ধুদের সমর্থন ও আস্থার ফল। এই বিশেষ বার্ষিক অফার সেই কৃতজ্ঞতারই প্রকাশ । সঙ্গে রয়েছে উৎকর্ষতার ধারাবাহিক প্রতিশ্রুতি ও আরও বেশি ভ্যালু-ফর-মানি দেওয়ার আশ্বাস।”
বার্ষিক ‘গ্লিটারিয়া’ অফার চলবে ৩০ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত — কলকাতার সমস্ত শোরুম (গড়িয়াহাট, বেহালা ও বারাসত) এবং ত্রিপুরার সমস্ত শোরুম (আগরতলা, ধর্মনগর ও উদয়পুর)
সকলের সাদর আমন্ত্রণ ও আন্তরিক শুভেচ্ছাবার্তা জানিয়ে অনুষ্ঠানের শুভ সমাপ্তি হয় ।


















Be First to Comment