
শিখা দেব : কলকাতা, ১ আগস্ট, ২০২৬। ভারতীয় ফুটবলের দুরন্ত আক্রমনভাগের ফুটবলার লালিয়ানজুয়ালা ছাংতে-কে তুলে নিয়ে চমক দিল মোহনবাগান সুপার জায়ান্ট। তিন বছরের চুক্তিতে সবুজ মেরুনে যোগ দিলেন ভারতীয় দলের এই সেরা অ্যাটাকিং মিডিও। চাংতে ভারতীয় ফুটবলে “মিজো ফ্ল্যাস” নামে পরিচিত। মুম্বই সিটি এফসি-র জার্সিতে গত চার বছরে তিনি অনেক গোল করেছন। মুম্বাইয়ের হয়ে ছাংতে সব মিলিয়ে ৯১টি ম্যাচ খেলে ৩০টি গোল করেছেন। আইএসএল ফুটবলে লিগ-শিল্ড জিতেছেন। ভারতীয় দলের অপরিহার্য এই মিডিও দেশের হয়ে খেলেছেন ৫৫টি ম্যাচ। মিজোরামের উনত্রিশ বছর বয়সী ছাংতে মোহনবাগানে সই করাতে মাঝমাঠের শক্তি বাড়ল। দেশীয় ও আন্তর্জাতিক ফুটবলে দাপিয়ে খেললেও কলকাতায় এই প্রথম খেলতে আসছেন তিনি। সই করে লালিয়ানজুয়ালা ছাংতে বললেন,ভারতের যে কোনও ফুটবলারের মনেই সবুজ মেরুন জার্সি পরে খেলার স্বপ্ন থাকে। ছোটবেলা থাকেই ভাবতাম কলকাতায় যদি খেলতে যাই তবে মোহনবাগানেই খেলব। সেই স্বপ্ন সার্থক হল। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে অতীতে খেলেছি। যুবভারতীতে খেলতে নেমে দেখেছি সবুজ মেরুন সমর্থকদের ক্লাবের প্রতি কী আবেগ আর ভালোবাসা। আমি চেষ্টা করব সেরা খেলা উপহার দিতে। ডার্বি খেলার জন্য অপেক্ষায় রয়েছি। এই ম্যাচটা জেতার জন্য আমি জীবন বাজি রাখতে প্রস্তুত। সমর্থকরা আমার পাশে থাকবেন।









Be First to Comment