নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৫ মার্চ, ২০২৬। বর্তমান যুগে জিওস্পেশিয়াল টেকনোলজি বা ভূ-স্থানিক প্রযুক্তি গবেষণা, পরিকল্পনা ও উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই আধুনিক প্রযুক্তি সম্পর্কে শিক্ষক ও ছাত্রছাত্রীদের আরও দক্ষ ও সমৃদ্ধ করে তুলতে কলকাতার বিধাননগর কলেজে অনুষ্ঠিত হল একটি দু’দিনের আন্তর্জাতিক আলোচনাসভা।
কলেজের ভূগোল বিভাগ, ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (IQAC) এবং ইন্টিগ্রেটেড ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (IIARI)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় ২১ শতকে জিওস্পেশিয়াল প্রযুক্তির দ্রুত পরিবর্তন ও তার বহুমুখী প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট বিজ্ঞানী অদিতি মুখার্জী, ডিভিসির অ্যাসোসিয়েট এক্সপার্ট সৌরভ কুন্ডু এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপিকা মেরি বিশ্বাস প্রমুখ।
বিধাননগর কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ড. অত্রেয় পাল বলেন, এই আলোচনাসভা ছাত্রছাত্রী ও শিক্ষকদের জিওস্পেশিয়াল প্রযুক্তি সম্পর্কে আরো সমৃদ্ধ করে তুলবে।
কলেজের অধ্যক্ষ ড. সৌরভ চক্রবর্তী বলেন, “বর্তমান সময়ে ভূ-স্থানিক প্রযুক্তির দ্রুত পরিবর্তন শুধু গবেষণা বা প্রযুক্তিগত ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং শিক্ষাক্ষেত্রেও এর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং শিক্ষকদের দক্ষ করে তুলতে এই ধরনের আলোচনাসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
অন্যদিকে, IIARI-এর নির্দেশক রাহুল চক্রবর্তী জানান, “এই কর্মশালার মূল লক্ষ্য ছিল জিআইএস (GIS) ও রিমোট সেন্সিং সম্পর্কে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সুস্পষ্ট ধারণা দেওয়া। বর্তমানে নতুন শিক্ষানীতিতে ছাত্রছাত্রীদের যে ইন্টার্নশিপ করানো হচ্ছে সেখানে ছাত্রছাত্রীদের ইন্ডাস্ট্রিয়াল নলেজ দেওয়ার জন্যে আমরা ক্লাউড কম্পিউটিং ও ড্রোন প্রযুক্তিকে ব্যাবহার করার চেষ্টা করছি। এই প্রযুক্তিগুলির বাস্তব প্রয়োগ ও তার সুবিধা সম্পর্কে অংশগ্রহণকারীদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়েছে, যাতে তারা ভবিষ্যতে এর সঠিক প্রয়োগ করে এগিয়ে যেতে পারে।”
রিমোট সেন্সিং, ক্লাউড কম্পিউটিং এবং ড্রোন প্রযুক্তির মতো ভূ-স্থানিক প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক আলোচনাসভা বিধাননগর কলেজে….।

More from EducationMore posts in Education »
- UPSC CSE 2025 Results: APTI PLUS Academy Students Achieve Multiple All India Ranks…..
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- SPK Jain Futuristic Academy in association with Early Childhood Association (ECA) conducts awareness session on The Importance of Children’s Mental Health….
- CSR-Led Skill & Market Linkage Programme Empowers Hand Embroidery Artisans; Convocation Held in Kolkata…..
- উত্তর কলকাতার বাগবাজারে শুরু হল ১২ তম শ্রীচৈতন্য জন্মোৎসব, ভক্তি ও দর্শনের মিলনমেলা….।
More from InternationalMore posts in International »
- ইস্টবেঙ্গল সাত গোলে মহামেডান স্পোর্টিংকে হারিয়ে জয়ের সরণিতে…।
- তিনশো বছরের বাসন্তী পুজো বাংলাদেশের ফরিদপুর থেকে শহর কলকাতায়, লক্ষ্মীর সাথে কার্তিক, সরস্বতীর সাথে গণেশ অপরূপ মূর্তি নির্মাণে পদ্মশ্রী সনাতন রুদ্র পাল…।
- ইস্টবেঙ্গল ক্লাব “দীপক জ্যোতি” সম্মানে সম্মানিত করলো বিশিষ্টজনদের…।
- এভারেস্ট বেটার কিচেন কুলিনারি চ্যালেঞ্জ সিজন ৭, কলকাতায় তরুণ শেফদের মধ্যে ভারতীয় আঞ্চলিক রান্নার প্রতি নতুন আগ্রহ তৈরি…।
- গুরুশ্রদ্ধায় সুরের আরাধনা: উত্তম মঞ্চে প্রথম দিলীপ কুমার রায় স্মারক সঙ্গীত সন্ধ্যা…।
- ঈদ-উল-ফিতরে পুলিশ অফিসারকে সংবর্ধনা, হাওড়ায় সম্প্রীতির বার্তা…।
More from TechnologyMore posts in Technology »
- Lenovo Showcases AI-Powered PCs, Gaming Devices, and Tablets in Kolkata….
- Crompton Brings India to the Global Stage through its recognition as World’s No.1 Ceiling Fan Brand….
- ELECTRIFYING GROWTH. EMPOWERING SUSTAINABILITY. CONNECTING GLOBALLY.-Bharat Electricity Summit 2026….
- The Realme 16 Pro Series became available across all Bhajanlal showrooms and online platforms….
- সিআইও ফিউচারস্কেপ ২০২৬ ভারতে উন্নততর প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে এগিয়ে যাওয়ার পথ দেখাবে….।
- Tata Power Renewable Energy Limited Signs MoU with The Bengal Chamber of Commerce & Industry (BCC&I) to Accelerate Rooftop Solar Adoption Among MSMEs in West Bengal….


















Be First to Comment