তুষার পাটোয়ারী : কলকাতা, ৬ আগস্ট, ২০২৬। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে আজ মার্লিন রাইজ-এর মাঠে শুরু হলো ‘মার্লিন সিএসজেসি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্টস ক্লাব এবং মার্লিন গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত এই দুই দিনের ফাইভ-এ-সাইড টুর্নামেন্টে প্রিন্ট, ইলেকট্রনিক এবং ডিজিটাল মিডিয়ার মোট ২৩টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিকদের উৎসাহিত করেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস এবং সন্দীপ নন্দী। টুর্নামেন্টের প্রথম দিনে মোট ১৭টি দল মাঠে নামে।
প্রথম দিনের ফলাফল ছিল; প্রিন্ট মিডিয়া বিভাগ থেকে যুগশঙ্খ, এই সময়, সংবাদ প্রতিদিন এবং জাগো বাংলা-সহ বেশ কয়েকটি দল জয় পেয়েছে। ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়া থেকে জিতেছে রেভস্পোর্টজ এবং ইউটিউব বুলেটস।
আজ জয়ী দলগুলো আগামীকাল ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে। মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা বলেন “ক্রীড়া সাংবাদিকদের মার্লিন রাইজ-এর বিশ্বমানের অ্যাস্ট্রো টার্ফে খেলতে দেখে আমরা আনন্দিত। আমাদের এখানকার উন্নত পরিকাঠামোর মাধ্যমে আমরা বাংলার উদীয়মান প্রতিভাদের তুলে আনতে চাই।” সিএসজেসির প্রেসিডেন্ট
অর্চিস্মান ভাদুড়ী বলেন “প্রতিযোগিতার পাশাপাশি এই টুর্নামেন্ট সাংবাদিকদের মধ্যে বন্ধুত্ব আরও মজবুত করে। সবসময় পাশে থাকার জন্য মার্লিন গ্রুপকে অসংখ্য ধন্যবাদ।”











Be First to Comment