কলকাতা : কলকাতা, ৮ জুন, ২০২৬। মানবসেবার বার্তা নিয়ে বরানগরে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল ভারতীয় জনতা পার্টির বরানগর মণ্ডল-৩ এবং কেএসডি (KSD) জেলা পার্টি নেতৃত্ব। আগামী ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রক্তদানকে মহৎ ও জীবনরক্ষাকারী কাজ হিসেবে তুলে ধরতেই এই উদ্যোগ। “এক ফোঁটা রক্ত তোমার, নতুন আলো আনবে আবার। মুমূর্ষু ওই রোগীর পাশে, ছুটে আস নতুন টানে।”
রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় ‘চতুষ্কোণ ব্যাঙ্কোয়েট, এ কে. মুখার্জি রোডে।
আয়োজকদের দাবি, রক্তের অভাবে যাতে কোনও রোগী চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এই সামাজিক উদ্যোগ নেওয়া হয়েছে। শিবিরে ৭০ জন রক্তদাতা স্বতঃস্ফূর্ত ভাবে রক্ত দান করেন।
বিজেপির স্থানীয় বিধায়ক সজল ঘোষ ও জেলা নেতৃত্বের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে রক্তদানে এগিয়ে আসার আবেদন করেন।















Be First to Comment