Press "Enter" to skip to content

প্রোগ্রেসিভ ইস্ট ক্যালকাটা এথেলেটিক এবং কালচারাল এর উদ্যোগে আয়োজিত হল বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য রক্ত এবং চক্ষু পরীক্ষা শিবির…। 

গোপাল দেবনাথ : কলকাতা, ২৩ আগস্ট, ২০২৬। রবিবার বেলেঘাটা ডাঃ পঞ্চানন মিত্র লেন এর প্রোগ্রেসিভ ইস্ট ক্যালকাটা এথেলেটিক এবং কালচারাল এর উদ্যোগে আয়োজিত হল বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য রক্ত এবং চক্ষু পরীক্ষা শিবির।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এলাকার বিশিষ্ট চিকিৎসক ডাঃ রতন ঘোষ, প্রকাশ রঞ্জন পাল এবং বিশ্বজিৎ বোস। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি আশিস কুমার ঘোষাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বাপ্পা পাল এবং সম্পাদক সঞ্জয় পাল। অনুষ্ঠান মঞ্চে স্বাস্থ্যশিবির নিয়ে বক্তব্য রাখেন বেলেঘাটা অঞ্চলের বিশেষজ্ঞ চিকিৎসক ও বি জে পি নেত্রী শ্রীমতি অর্চনা মজুমদার। এ দিনের স্বাস্থ্য শিবিরে সহায়তার হাত বাড়িয়ে দেয় ডিভাইন মাল্টি স্পেশালিটি হসপিটালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। এই স্বাস্থ্য পরীক্ষায় রক্তের বিভিন্ন পরীক্ষায় সহায়তা করে এবোট ফার্মা এবং সান ফার্মা। সান ফার্মার দায়িত্ব ছিল রক্তের শর্করা, এইচ বি ১সি এবং লিপিড প্রোফাইল পরীক্ষার। এবোট ফার্মার দায়িত্ব ছিল থাইরয়েড পরীক্ষা করার। পুরুষ মহিলা নির্বিশেষে শতাধিক মানুষ এদিন স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করেন। এলাকার সাধারণ মানুষ এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *