নিতাই মালাকার : হাওড়া, ১ সেপ্টেম্বর, ২০২৬। পশ্চিমবঙ্গের সাংবাদিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা রাজ্যের অবসরপ্রাপ্ত সব সাংবাদিক পেনশন পাবেন ৫০০০/- হাজার টাকা। শুধু তাই নয়, যারা এখন কর্মরত তাঁরা দুর্গা পুজোর আগে পাবেন ৩০০০/-টাকা বোনাসও। মঙ্গলবার নবান্ন থেকে শুভেন্দু অধিকারী আরও জানান, রাজ্যের সব সাংবাদিক মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার সুবিধা পাবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের আমলে অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য পেনশন চালু করেছিলেন। প্রতিমাসে তাঁরা পেতেন ২৫০০/- টাকা। তবে সেক্ষেত্রে যাদের সরকারি বৈধ পরিচয় পত্র আছে তারাই এই পেনশন স্কিমের আওতায় ছিলেন। তবে এই বৈধ পরিচয় পত্র পান মূলত যারা ফিল্ডে কাজ করেন তাঁরা। সেই সংখ্যাটাও খুব কম। কারণ, এই কার্ড ইস্যু করা হয় সংস্থার গুণমান যাচাইয়ের পর। ফলে যারা ডেস্ক সাংবাদিক, তারা বছরের পর পর সংবাদমাধ্যমে কাজ করলেও সরকারি সুবিধা পেতেন না। তাঁদের জন্যই এবার বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার নবান্নর সভাঘর থেকে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান, অবসরপ্রাপ্ত সংবাদিকরা এবার পেনশন বাবদ পাবেন মাসে ৫০০০/- টাকা। যাদের সরকারি কার্ড নেই, তাঁরাও পাবেন পেনশন। প্রতিবছর পুজোর আগে কলকাতা ও জেলার যে সাংবাদিকদের বৈধ সরকারি কার্ড রয়েছে তাঁরা সরকারের পক্ষ থেকে সামান্য টাকা পেতেন বোনাস হিসেবে। তবে জেলা এবং শহরের মধ্যে সেই টাকা দেওয়ার ব্যাপারে পরিমাণে পার্থক্য থাকতো। এবার তা বাড়িয়ে করা হল সবার জন্য ৩০০০/- টাকা। এখানেই শেষ নয়। এক্ষেত্রেও আর সরকারি কার্ডের প্রয়োজনীয়তা থাকছে না। রাজ্যের যে সাংবাদিকরা আবেদন করবেন, তাঁরা সকলেই এই পুজো ‘বোনাস’ পাবেন। পাশাপাশি সব সাংবাদিকরাই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার সুবিধা পাবেন বলে জানান মুখ্যমন্ত্রী। এরপরই সংবাদ মাধ্যমকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, “সমালোচনা করবেন, গঠনমূলক আলোচনাও করবেন। দরকার হলে সরকারের সমালোচনা করবেন। প্রয়োজনে দেখা করতে আসবেন। তবে দেশপ্রেমের প্রশ্নে সকলে কঠোর নীতি নিয়ে চলবেন। দেশ দূর্বল হবে, দেশ অস্থির হবে, এমন কাজ আমরা কেউ করব না। আমার সমালোচনা করুন, দলের করুন, কিন্তু দেশপ্রেমের ক্ষেত্রে কঠোরতা মেনে চলুন।” তিনি স্পষ্ট বলেন, এমন কোনও ভাষা ব্যবহার করবেন না, যাতে কারও ধর্মীয় আস্থায় আঘাত লাগে। সাংবাদিকদের যথেষ্ট দায়িত্ব আছে।

পশ্চিমবঙ্গের অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন বেড়ে ৫০০০/- টাকা, পুজোয় সব সাংবাদিকদের বোনাস ৩০০০/- টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর…।
More from GeneralMore posts in General »
More from WorldMore posts in World »
- IIMB welcomes first-ever batch to the Indian Institute of Management Bangalore – Dorabji Tata School of Undergraduate Studies 80 students join the inaugural cohort from 20 states across India…
- নেপালে লাশকাটা ঘরে জায়গা নেই…. !
- রবীন্দ্র সদনে ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের জমজমাট ৪৮ তম বর্ষপূর্তি উৎসব….।
- IGNITE সেমিনার ৬০০ টিরও বেশি প্রযুক্তিবিদকে প্রশিক্ষণ দেয়, শিল্প উদ্ভাবনের প্রচার করে…।
- নেপাল-উত্তরাখণ্ডের মতো দুর্যোগে ত্রাণ ও উদ্ধারকাজে বড় ভরসা হতে পারে ড্রোন, আইইএমের ‘অ্যাভিওনিক্স ২০২৬’-এ উঠে এল প্রযুক্তির নতুন সম্ভাবনা….।









Be First to Comment