গোপাল দেবনাথ : ৫ই জানুয়ারি ২০২০, ভূপেন হাজারিকার অত্যন্ত জনপ্রিয় গান “আমি এক যাযাবর” যাযাবর নামের মধ্যেই লুকিয়ে আছে কাহিনীর আসল টুইস্ট! আজকের দুনিয়ায় কম বেশি সকলেই যাযাবর। আমাদের প্রায় সকলকেই চাকরি সূত্রে বা পড়াশুনার জন্য অথবা ব্যবসায়িক কাজে দেশে বিদেশে ঘুরে বেড়াতে হয়। এখন ছোট পরিবারের যুগে ছেলে মেয়েদের অন্যত্র কর্মসূত্রে থাকার জন্য বাবা ও মাকে নিজেদের আপন ঘর বাড়ি ছেড়ে ছেলে মেয়ের সাথে জীবন অতিবাহিত করতে হয়। আজকের দিনে এই যাযাবর জীবনের সমস্যা সর্বত্র নজরে পড়ে। ঠিক এইরকম একটা বিষয় ভাবনা নিয়ে পরিচালক সুদীপ নাগ তৈরি করেছেন তাঁর দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্যর ছবি “আমি যাযাবর”। ছবির কাহিনি লিখেছেন কেয়া দেবদাস। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয়ও করেছেন কেয়া। এছাড়াও অভিনয় করেছেন পাপিয়া অধিকারী ,শান্তনু মুখার্জী, শ্রীধর, পার্থ সারথী কুমার প্রমুখ। গানের কথা লিখেছেন কিয়া।সঙ্গীত পরিচালনায় শান্তনু ঘোষ। ইরানদ্বীপ নাগ নিবেদিত “আমি যাযাবর”-এর প্রযোজনায় শ্রী সুরেশ্বরী ফিল্মস। এই ছবিটির বিশেষ প্রদর্শনী হতে চলেছে কলকাতার তপন থিয়েটারে আগামী সোমবার। বিশেষ প্রদর্শনী শুরু হবে বিকেল চারটে থেকে। উপস্থিত থাকবেন ছবির শিল্পী ও কলাকুশলীরা।










Be First to Comment