নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৭মে, ২০২৬। EICA-এর সদস্যবৃন্দ ও সহযোগী টেকনিশিয়ান সংগঠনসমূহ টলিউড টেকনিশিয়ান মহলের উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার আয়োজিত হতে চলেছে এক সাংবাদিক সম্মেলন। আয়োজকরা বলেন, Federation of Cine Technicians & Workers of Eastern India (FCTWEI)-এর অন্তর্গত Affiliated Guild/Association এর Eastern India Cinematographers’ Association (EICA)-এর সদস্যবৃন্দ এবং Tollywood Film Industry বিভিন্ন টেকনিশিয়ান/কলাকুশালী সংগঠন ও গিল্ডের প্রতিনিধিরা আগামী ২৮শে মে ২০২৬ তারিখে। সময়: বিকেল ৪টা।স্থান: টেকনিশিয়ান স্টুডিও প্রাঙ্গণ, কলকাতা, এক যৌথ সাংবাদিক সম্মেলনের আয়োজন করবেন।
ওই সাংবাদিক সম্মেলনে সংবাদমাধ্যম এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সামনে সংগঠনের আর্থিক তছরুপ,পক্ষপাতমূলক আচরণ,ক্ষমতার অপব্যবহার,মিথ্যা আইনি নোটিশ, ভিন্নমত দমন, প্রতিবাদী সদস্যদের বিরুদ্ধে silent ban, ভয়ভীতি প্রদর্শন এবং সংগঠনের ভিতরে চলা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সংক্রান্ত একাধিক তথ্য, নথি ও প্রমাণ উপস্থাপন করা হবে।
শ্রী স্বপন মজুমদারের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং সংগঠনের প্রশাসনিক কার্যকলাপ সম্পর্কিত কিছু নথি ও প্রমাণ সহ সংবাদমাধ্যমের সামনে তুলে ধরবেন। উপস্থিত সদস্যদের মধ্যে EICA-এর সদস্যরা শ্রী নুপুর মল্লিক, শ্রী অঞ্জন কুমার পাল, শ্রী সুকান্ত দেবনাথ, শ্রী রূপতাপস ওঝা, শ্রী রতন মণ্ডল। ওই সম্মেলনে একাধিক তথ্য ও প্রমাণ প্রকাশ করা হবে যা এর আগে কখনও সংবাদমাধ্যম বা সাধারণ মানুষের সামনে আনা হয়নি। যা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন ইতিহাস তৈরী হবে।
গণতান্ত্রিক পরিসরে সংবাদমাধ্যমের স্বাধীন ও নিরপেক্ষ প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষের সামনে এই বিষয়গুলি তুলে ধরা এবং শিল্পের একটি অংশে ক্রমবর্ধমান অরাজকতা, ভয়ের পরিবেশ ও অস্বচ্ছতার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলাই এই যৌথ উদ্যোগের মূল উদ্দেশ্য।






Be First to Comment