Press "Enter" to skip to content

জন্মদিনের প্রাক্কালে ইস্টবেঙ্গল গোলের মালা পরিয়ে দিল সিআইএসএফ দলকে…।

শিখা দেব  : কলকাতা, ১ আগস্ট, ২০২৬। ডুরান্ড কাপ ফুটবলের একি অবস্থা। এমন ঐতিহ্যের ফুটবলের কী দশা! ভাবতেও অবাক লাগে। কোন দল খেলছে? ইস্টবেঙ্গলের কাছে প্রতিপক্ষ সিআইএসএফ প্রোটেক্টরস দলের কী করুণ অবস্থা। ইস্টবেঙ্গল ৮-০ গোলের মালা পরিয়ে দিল সিআইএসএফ দলকে। আরও বেশি গোলে জিতলে কিছুই বলার ছিল না।

কিশোরভারতী স্টেডিয়ামে শুক্রবার লাল-হলুদ ব্রিগেড কোনও পাত্তাই দেয় নি প্রতিপক্ষ দলকে। খেলার ৩৮ মিনিটের পি ভি বিষ্ণু গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন। ৪২ মিনিটে আবার গোল। বিষ্ণুর শট বিপক্ষ দলের অধিনায়ক খালিদের গায়ে লেগে বল চলে যায় গোলে। বিরতির সংযুক্ত সময়ে জ্যাকসন ইস্টবেঙ্গলকে ৩-০ গোল এগিয়ে রাখেন।

দ্বিতীয়ার্ধের ইস্টবেঙ্গল আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষ দলকে এলোমেলো করে দেয়। শুরুতেই পি ভি বিষ্ণুর গোল (৪-০)। ৬৪ মিনিটে বিপিন সিং গোল করে ৫-০ ব্যবধানে নিয়ে যান। ৭০ মিনিটের মাথায় জেসিন টি কে ৭-০ গোলের ব্যবধানে পৌঁছে দেন দলকে। ৭৫ মিনিটে পি ভি বিষ্ণু গোল করে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখান।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *