Press "Enter" to skip to content

চেতলা অগ্রণীর সংঘের সুইমিং পুলে তরুণের মৃত্যু….।

কঙ্ক ঘোষ দস্তিদার : কলকাতা, ২২জুন, ২০২৬। চেতলা অগ্রণীর সংঘের সুইমিং পুলে সাঁতার কাটতে নেমে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়। সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়ায় চাঞ্চল্য। তরুণের নাম ঋত্বিক চক্রবর্তী। বাদামতলা আষাঢ় সংঘ এলাকার নেপাল ভট্টাচার্য স্ট্রিটের বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে রোজকার মত সাঁতার কাটতে চেতলা অগ্রণীর সুইমিং পুলে যান ঋত্বিক। জলে নামার কিছুক্ষণ পরেই আচমকা ডুবতে শুরু করেন! বিষয়টি নজরে আসতেই উপস্থিত অন্য সাঁতারুরা ছুটে যান তাঁর কাছে। অচৈতন্য অবস্থায় তাঁকে জল থেকে উদ্ধার করা হয়।

অতি দ্রুত তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তরুণের আকস্মিক মৃত্যুর ঘটনায় গভীর শোকের ছায়া পরিবার ও স্থানীয় এলাকায়।

কী কারণে এই মৃত্যু হল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে ! প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোনও শারীরিক অসুস্থতার কারণে তিনি জলের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। একই সঙ্গে অন্য কোনও কারণ এই ঘটনার পিছনে আছে কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ।

পুলিশ তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে সিসি টিভির ফুটেজ। পাশাপাশি দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।

কদিন আগেও এই খরচসাপেক্ষ সুইমিং পুলের বকলমা ছিল ফিরাদ হাকিমের হাতে ! এখন কার ? ঋত্বিকের পরিবারের প্রতি আমাদের পূর্ণ সমবেদনা থাকল।

 

 

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *