
গোপাল দেবনাথ : কলকাতা, ২ আগস্ট, ২০২৬। কলকাতা কথকতার সম্পাদক চন্দ্রনাথ চট্টোপাধ্যায় এক ঘরোয়া আলাপচারিতায় আগামীদিনের অনুষ্ঠান নিয়ে উপস্থিত সাংবাদিকদের বলেন, কলকাতা কথকতা মূলতঃ একটি সংস্থা যারা ঐতিহ্য রক্ষায় সচেষ্ট। গত এক দশক ধরে ভারতবর্ষ ও দেশের বাইরে প্রায় চব্বিশটি প্রদর্শনী আমরা করেছি বিভিন্ন বিষয়ে। আমাদের এবারের বিষয় সই-সাবুদ।
আগে কেবলমাত্র অটোগ্রাফ খাতায় অটোগ্রাফ নেওয়ার প্রচলন ছিল। কিন্তু বর্তমানে বিভিন্ন মাধ্যমে তা সংগ্রহ করা হয়। যেমন চিঠির নিচে সই, নথির ওপর সই , বইতে সই মায় পোস্টার ,টিকিট, বুকলেট, খেলার সরঞ্জাম, সব কিছুর ওপরেই সই সংগ্রহ করা যায়। আমরা এই প্রদর্শনীতে মূলত অটোগ্রাফের সেই বিভিন্ন মাধ্যমগুলিকে তুলে ধরতে সচেষ্ট হয়েছি পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করতে এই সংগ্রহে। এই প্রদর্শনী কলকাতার নেহেরু চিলড্রেনস মিজিয়ামে আয়োজিত হবে আগামী ৬ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত। আমরা আশা করছি এই প্রদর্শনী সকলের নজরকাড়তে সক্ষম হবে।











Be First to Comment