সায়ন দেবনাথ : কলকাতা, ২৭ মার্চ, ২০২৬। কলকাতার মানুষের সামনে কেরালার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও জীবনের বৈচিত্র্য তুলে ধরতে ভিক্টোরিয়া মেমরিয়ালের দরবার হলে শুরু হল সর্বভারতীয় আলোকচিত্র প্রদর্শনী ‘Lenscape Kerala’।
ভারতের ১০ জন বিশিষ্ট ভ্রমণ ও মিডিয়া ফটোগ্রাফারের তোলা ১০০টি ছবির মাধ্যমে ‘গডস ওন কান্ট্রি’ কেরালার অনন্য রূপ ধরা পড়েছে এই প্রদর্শনীতে।
ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এবং কেরালা পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত শুক্রবার এই প্রদর্শনীর উদ্বোধন করেন ভিক্টোরিয়া মেমরিয়াল হলের সচিব ও কিউরেটর ড. সায়ন ভট্টাচার্য
তিনি বলেন, কেরালার প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐশ্বর্যকে কলকাতার দর্শকদের সামনে তুলে ধরার এই উদ্যোগ দেশীয় পর্যটনকে উৎসাহিত করবে।
এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে কেরালার সবুজে ঘেরা প্রকৃতি ও ব্যাকওয়াটার ঐতিহ্যবাহী স্থাপত্য, বন্যপ্রাণী,
উৎসব, আধ্যাত্মিকতা, কৃষি ও উপকূলীয় জীবনের নানা দিক। চিত্র শিল্পিরা জানান, গত বছরের ডিসেম্বর মাসে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে এই ছবিগুলি তোলা হয়।
বিশিষ্ট শিল্প সমালোচক উমা নায়ারের কিউরেশনে এবং খ্যাতনামা আলোকচিত্রী বালান মাধবনের তত্ত্বাবধানে এই প্রদর্শনী আয়োজিত হয়েছে। অংশগ্রহণকারী ফটোগ্রাফারদের মধ্যে রয়েছেন এইচ সতীশ, শিবাং মেহতা, শৈবাল দাস, উমেশ গোগনা, সৌরভ চট্টোপাধ্যায়, নাতাশা কার্তার হেমরাজানি, ঐশ্বর্যা শ্রীধর, অমিত পাসরিচা, মনোজ অরোরা এবং কাউন্তেয় সিনহা।
২৭ থেকে ২৯ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভিক্টোরিয়া মেমোরিয়ালের দরবার হলে এই প্রদর্শনী দেখা যাবে।
২৮ মার্চ বিকেল ২টো থেকে ৪টে পর্যন্ত একটি বিশেষ মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে, যেখানে বালান মাধবন, মনোজ অরোরা, কাউন্তেয় সিনহা ও সৈবাল দাস অংশ নেবেন।
দেশজুড়ে সফরের পর নতুন দিল্লিতে উদ্বোধনের পর এই প্রদর্শনী ইতিমধ্যেই ভাদোদরা, আহমেদাবাদ, মুম্বই, পুনে, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ ও সুরাটে সাড়া ফেলেছে। কলকাতায় এসে এটি নতুন করে দর্শকদের আকৃষ্ট করছে।
উদ্যোক্তারা মনে করেন, ‘Lenscape Kerala’ শুধু একটি ফটো প্রদর্শনী নয়, বরং কলকাতার মানুষের জন্য কেরালার প্রকৃতি, সংস্কৃতি ও জীবনযাত্রার এক জীবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা যা পর্যটনের নতুন দিগন্ত উন্মোচন করছে।
কলকাতায় ‘Lenscape Kerala’ কেরালার প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতে অভিনব চিত্র প্রদর্শনী ভিক্টোরিয়া মেমোরিয়ালে…।

More from ArtMore posts in Art »
- ‘IN THE NAME OF GOD’…..
- Acropolis Mall Celebrates Yuletide with Art, Learning & Green Awareness….
- কলকাতায় ইন্ডাস্ট্রি-কেন্দ্রিক প্রশিক্ষণ ও অতনু ঘোষের বিশেষ অভিনয় কর্মশালার মাধ্যমে বি আই এ-র স্কুল অফ পারফর্মিং আর্টস এর উদ্বোধন…।
- Shyam Sundar Co. Jewellers Celebrated Shuva Deepabali, The Festival of Light….
- Merlin Group Presents 7th Edition of “Merlin Sera Pujo Award 2025″….
- Foreign diplomats connect with the soul of North Kolkata at Chaltabagan Durga Puja…..
More from CultureMore posts in Culture »
- দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সভাপতি এবং ম্যানেজিং ট্রাস্টী ব্রহ্মচারী ঋতেন ভাই রামকৃষ্ণলোকে গমন ও আদ্যামায়ের কোলে চিরশান্তি লাভ করেন…।
- তিনশো বছরের বাসন্তী পুজো বাংলাদেশের ফরিদপুর থেকে শহর কলকাতায়, লক্ষ্মীর সাথে কার্তিক, সরস্বতীর সাথে গণেশ অপরূপ মূর্তি নির্মাণে পদ্মশ্রী সনাতন রুদ্র পাল…।
- ঈদ-উল-ফিতরে পুলিশ অফিসারকে সংবর্ধনা, হাওড়ায় সম্প্রীতির বার্তা…।
- হলদিয়ায় রাজীব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: ৩০০০ বস্ত্র বিতরণ ও বৃদ্ধাশ্রমের জন্য ২ একর জমি দান…।
- পশ্চিমবঙ্গ ও সিকিম আয়কর বিভাগ কর্তৃক আন্তর্জাতিক নারী দিবস উদযাপন….।
- অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন এর উদ্যোগে ইফতারে সামিল বিশিষ্টজন..।
More from InternationalMore posts in International »
- দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সভাপতি এবং ম্যানেজিং ট্রাস্টী ব্রহ্মচারী ঋতেন ভাই রামকৃষ্ণলোকে গমন ও আদ্যামায়ের কোলে চিরশান্তি লাভ করেন…।
- রিমোট সেন্সিং, ক্লাউড কম্পিউটিং এবং ড্রোন প্রযুক্তির মতো ভূ-স্থানিক প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক আলোচনাসভা বিধাননগর কলেজে….।
- ইস্টবেঙ্গল সাত গোলে মহামেডান স্পোর্টিংকে হারিয়ে জয়ের সরণিতে…।
- তিনশো বছরের বাসন্তী পুজো বাংলাদেশের ফরিদপুর থেকে শহর কলকাতায়, লক্ষ্মীর সাথে কার্তিক, সরস্বতীর সাথে গণেশ অপরূপ মূর্তি নির্মাণে পদ্মশ্রী সনাতন রুদ্র পাল…।
- ইস্টবেঙ্গল ক্লাব “দীপক জ্যোতি” সম্মানে সম্মানিত করলো বিশিষ্টজনদের…।
- এভারেস্ট বেটার কিচেন কুলিনারি চ্যালেঞ্জ সিজন ৭, কলকাতায় তরুণ শেফদের মধ্যে ভারতীয় আঞ্চলিক রান্নার প্রতি নতুন আগ্রহ তৈরি…।
















Be First to Comment