Press "Enter" to skip to content

কলকাতায় গভীর নিম্নচাপ! জলমগ্ন মহানগরী….।

কঙ্ক ঘোষ দস্তিদার : কলকাতা, ১৭ আগস্ট, ২০২৬। কলকাতার দোরগোড়ায় গভীর নিম্নচাপ, দুর্যোগে জেরবার দক্ষিণবঙ্গ:

একাধিক জেলায় জারি লাল সতর্কতা!

স্বাধীনতা দিবস কাটার পর থেকেই প্রবল দুর্যোগের মুখে দক্ষিণবঙ্গ। গত সপ্তাহের টানা বৃষ্টির ক্লান্তি কাটিয়ে নতুন সপ্তাহের শুরুতে জনজীবন স্বাভাবিক হওয়ার কথা, ঠিক তখনই আবহাওয়ার চরম অবনতি ঘটল !

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে ‘গভীর নিম্নচাপে’ পরিণত হয়েছে এবং এটি এখন কলকাতার একেবারে কাছাকাছি অবস্থান করছে। এর সরাসরি প্রভাবে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে শুরু হয়েছে তুমুল বৃষ্টিপাত ! বৃষ্টির জেরে মহানগরের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে জলমগ্ন।

জলমগ্ন কলকাতা: বিপর্যস্ত জনজীবনসোমবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টির জেরে কলকাতার নিচু এলাকাগুলি কার্যত জলের তলায়। সেন্ট্রাল অ্যাভিনিউ, আমহার্স্ট স্ট্রিট, ঠনঠনিয়া, বেহালা, ঢাকুরিয়া এবং চিংড়িঘাটার মতো একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে হাঁটু থেকে কোমর সমান জল জমে গিয়েছে।

অফিসযাত্রী থেকে শুরু করে স্কুল-কলেজের পড়ুয়ারা চরম ভোগান্তির শিকার। বিভিন্ন রুটে বাস ও অটো চলাচল ব্যাহত হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি। ট্রাফিক পুলিশ ও পুরসভার পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় জল নামানোর কাজ চালানো হচ্ছে।

কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর :

হাওয়া অফিসের সর্বশেষ বুলেটিং অনুযায়ী, এই গভীর নিম্নচাপটি আগামী কয়েক ঘণ্টায় ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে সরে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে। তার জেরে মঙ্গলবার রাত পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অতি ভারী থেকে চরম ভারী বৃষ্টির ধারা বজায় থাকবে।

জেলাভিত্তিক সতর্কতা ও অ্যালার্ট:

লাল সতর্কতা (Red Alert): কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম।

কমলা সতর্কতা (Orange Alert): উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান।।

হলুদ সতর্কতা (Yellow Alert): নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম।

ঝোড়ো হাওয়া ও মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা:

উপকূলবর্তী জেলাগুলিতে এবং কলকাতায় ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জনস্বার্থে জরুরি বার্তা:

দুর্যোগের এই সময়ে অকারণে ঘরের বাইরে বার হওয়া এড়িয়ে চলুন। বিশেষ করে বিদ্যুতের খুঁটি, খোলা তার বা ট্রান্সফরমারের কাছাকাছি একদম যাবেন না।

আপনার এলাকার আবহাওয়া ও রাস্তার পরিস্থিতি এখন কেমন ? কোথাও কি জল জমেছে? কমেন্ট করে বা ছবি তুলে জানাতে পারেন।

 

 

 

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *