গোপাল দেবনাথ – গত ১৬ ই নভেম্বর ঋষিকেশ পার্কে সিটি কলেজের বর্তমান ছাত্র ছাত্রী ও প্রাক্তনীদের বিজয়া সম্মিলনী মহা সমারোহে অনুষ্ঠিত হলো। এই মিলন উৎসবের প্রধান উদ্যোক্তা ছিলেন এই কলেজের ই প্রাক্তন ছাত্র ও জননেতা সজল ঘোষ। জননেতা সজল জানালেন এই বিজয়া সম্মিলনী তে আমরা সকল প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীদের সাথে একটা সন্ধ্যে উপভোগ করার চেষ্টা করি। সংগীতের সাথে সাথে সুস্বাদু খাবার সকলের সাথে মিলিত হয়ে এক সাথে খাওয়ার মজাই আলাদা। গতকালের সন্ধ্যের এই পার্কের মায়াবী আলোয় বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রী মিলিয়ে কয়েকশো জন এই আনন্দ অনুষ্ঠানে যোগদান করে একটি সুন্দর সন্ধ্যার সাক্ষী থাকলো।









Be First to Comment