বাবলু ভট্টাচার্য: ঢাকা, বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীর বাবা বসন্তকুমার চক্রবর্তী মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর৷ তবে এই সময় বাবার কাছে থাকতে পারেননি মিঠুন চক্রবর্তী৷ সিনেমার শুটিংয়ের কাজে বেঙ্গালুরু ছিলেন৷ লকডাউনের ফলে সেখানেই আটকে যান মিঠুন৷ বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বাবার মৃত্যুর খবর পেয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেন মিঠুন৷ ব্যক্তিগত গাড়িতে তিনি বেঙ্গালুরু থেকে রওনা হয়েছেন। মিঠুন চক্রবর্তীর বাবা বসন্তকুমার চক্রবর্তী একসময় কলকাতার টেলিফোন সংস্থায় চাকরি করতেন। মিঠুন চক্রবর্তীর বাবা–মা দুজনের জন্ম বাংলাদেশের বরিশালে। মিঠুনের মা শান্তিময়ী ছিলেন গৃহবধূ। ৪ সন্তানের মধ্যে মিঠুনই বড়। মিঠুন চক্রবর্তীর বিভিন্ন সাক্ষাৎকার থেকে জানা যায়, তাঁর বাবা বেশ রাশভারী লোক ছিলেন। কড়া নিয়মানুবর্তিতার মধ্যেই রাখতেন ছেলেমেয়েদের। তাই সত্তরের দশকে যখন নকশাল আন্দোলনের সঙ্গে মিঠুন আগ্রহ দেখা দিলে তাঁকে তড়িঘড়ি তৎকালীন বোম্বে পাঠিয়ে দেন বাবা।
শেষবারের মতো বাবাকে দেখতে লকডাউন ভেঙে মুম্বাই যাচ্ছেন মিঠুন চক্রবর্তী…..
More from GeneralMore posts in General »
- সেদিনের সোনাঝরা দিনগুলি প্রফুল্ল চন্দ্র সেন—“আরামবাগের গান্ধী” ও আমার ঠাকুরদা প্রফুল্ল কুমার রায়….।
- নতুন শ্রম আইনের বিরুদ্ধে ডেপুটি চিফ লেবার কমিশনার কে স্মারকলিপি বিপিবিইএর….।
- Election Commission Ropes in ‘Chhota Bheem’ to Drive Voter Awareness Ahead of West Bengal Elections….
- দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সভাপতি এবং ম্যানেজিং ট্রাস্টী ব্রহ্মচারী ঋতেন ভাই রামকৃষ্ণলোকে গমন ও আদ্যামায়ের কোলে চিরশান্তি লাভ করেন…।
- Florence Marks World Forest Day with Inclusive Afforestation Drive Blending Mental Wellbeing and Environmental Care….
- কলকাতায় কেন্দ্রীয় শ্রম আইন বাতিলের দাবিতে বিপিবিসিইএর মহা সম্মেলন…।





Be First to Comment