বাবলু ভট্টাচার্য: ঢাকা, করোনা সংকটের মাঝে দ্রব্যমূল্যও খুব বেশি বেড়ে গেছে আফগানিস্তানে৷ রমজান মাসে তাই ঘরে ঘরে বিনামূল্যে রুটি বিতরণ শুরু করেছে সরকার৷ জঙ্গি হামলা আগের চেয়ে কমেছে৷ তবে করোনা সংকট বাড়ছে৷ সরকারের দেয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন তিন হাজার ২২৪ জন আর সংক্রমণে মৃত্যু হয়েছে ৯৫ জনের৷ লকডাউনের কারণে সীমান্ত বন্ধ৷ এ কারণে পণ্য আমদানিও বন্ধ৷ ফলে খাদ্যপণ্যসহ প্রায় সব জিনিসের দামই অস্বাভাবিক হারে বাড়ছে৷ পবিত্র রমজান মাসে সংকটে পড়া নাগরিকদের মাঝে তাই বিনামূল্যে রুটি বিতরণের সিদ্ধান্ত নিয়েছে আশরাফ গনির সরকার৷ রাজধানী কাবুলের আড়াই লাখ পরিবারের মাঝে দিনে ১০টি করে নান রুটি বিতরণের মাধ্যমে শুরু হয়েছে এই উদ্যোগ৷ প্রেসিডেন্ট আশরাফ গনি জানিয়েছেন, এখন দেশের সব শহরেই চলছে বিনামূল্যে রুটি বিতরণ৷
রমজান মাসে ঘরে ঘরে বিনামূল্যে রুটি বিতরণ শুরু করেছে আফগানিস্তানের সরকার…..
More from GeneralMore posts in General »
- কবাডিতে বিশ্বসেরা ভারতের মেয়েরা….।
- বিধাননগরের বিভিন্ন প্রান্তের নাগরিকদের নিয়ে অনুষ্ঠিত হল সিটিজেনস মিট….।
- Decarbonizing Steel: Pathways to a Low-Carbon Future….
- তথ্য বিকৃতির বিদেশি হস্তক্ষেপের বিষয় আলোচনা সভা…।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ব্যাটলফিল্ড বিহার’….।
- The Institute of Chartered Accountants of India (ICAI) hosts MSME Connect: ‘Stakeholders Strategic Meet 2025 and launches the ‘MSME Clinic Initiative’…..






Be First to Comment