গোপাল দেবনাথ- কলকাতা, “মহাপৃথিবী” পত্রিকার ৫০তম জন্মদিনকে ঘিরে যে আনন্দ-উচ্ছ্বাস পরিবার এবং কবিবন্ধুদের মধ্যে, তার কোনো প্রতিক্রিয়া দেখা গেলো না ষাট দশকের কবি শম্ভু রক্ষিতের ! অসুস্থতার কারণে কথা বলার শক্তি হারিয়েছেন। স্মৃতিতেও সব কিছু ধরে রাখতে আর পারছেন না! একসময় জরুরি অবস্থা জারি হলে জোতির্ময় দত্তের সংগে দীর্ঘদিন আত্মগোপন করেছিলেন, ধরা পড়ে বেশ কিছু কাল কাটান কারাগারে। কবির ইচ্ছাকে মর্যাদা দিতে তাঁর মলিন জীর্ণ বসতবাড়ির অঙ্গনে (স্থানীয় পত্রিকা তিতীর্ষুর উদ্যোগে ) হল এই সাংস্কৃতিক অনুষ্ঠান। কবিকে শ্রদ্ধা জানাতে বিভিন্ন জেলা থেকে এসেছিলেন স্বরূপ মন্ডল,বিশ্বজিৎ লায়েক, দীনেশ কর প্রমুখ তরুণ কবি ও সম্পাদক। নিউইয়র্ক থেকে এসে শব্দগুচ্ছ পত্রিকার(আন্তর্জাতিক কবিতার কাগজ) হাসানআল আব্দুল্লাহ জানান কবিকে বিশেষ করে জেনেছেন “প্রিয় ধ্বনির জন্য কান্না” নামের বইটি পড়ে। ‘কবি শম্ভু রক্ষিতকে কোনো সংজ্ঞায় চিহ্নিত করা যায় না’, এ বিষয়ে বিশ্লেষণমূলক আলোচনা করেন প্রাবন্ধিক সুজিত সরকার। বিশিষ্ট কবি কালীকৃষ্ণ গুহ শম্ভু ও তার কবিতা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা ব্যক্ত করেন। বলেন শম্ভু একজন আগন্তুকের মতো। কোথা দিয়ে লেখা শুরু করল!কে তার উত্তরসূরি!এটা আজ অবধি আমরা খুঁজে পাইনি! হয়তো তাঁর উত্তরসূরিও থাকবে না। বস্তুজগতের স্বাভাবিক স্বার্থবোধের মানসিকতায় শম্ভুকে ধরা যাবে না!কবির সংগে মেলামেশার দিনগুলির কথা বললেন কবি অজিত বাইরী ও ওয়াজেদ আলী। এদিন প্রকাশিত হল “মহাপৃথিবী”-র বিশেষ সংখ্যা। সংগে “অক্ষর সাধক” নামের ডিভিডি-ও। নির্দেশনায় স্বরূপ মন্ডল আর প্রযোজনায় চন্দন দাস। প্রথম ‘মহাপৃথিবী সম্মাননা পেলেন অভিজিৎ দত্ত। কবিতা পাঠে অংশ নেন বরুণ চক্রবর্তী, সোমনাথ রায়, নিতাই জানা,সুকুমার মিস্ত্রি আবুরাইহান, অশোক দে সহ অনেকে। কবিকে ঘিরে পরিবারের পক্ষে ছিলেন কবির সহধর্মিণী অঞ্জলি রক্ষিত, পুত্র কীর্তিকর, দুই কন্যা দিওতিমা ও পৃথা এবং কবির ভাই শ্যামল রক্ষিত।সুতাহাটার বিরিঞ্চি বেড়িয়ার মতো অজ পাড়াগাঁয় কবির বাসগৃহ “নন্দায়ন”কে ঘিরে এত সাধারণ মানুষের উপস্থিতি ,সত্যিই অবাক লাগে!
“মহাপৃথিবী” পত্রিকার। ৫০ তম জন্মদিন……
More from GeneralMore posts in General »
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।
- IMD SPOTLIGHTS IHCL’S ESG+ FRAMEWORK ‘PAATHYA’; A CASE STUDY ON STRUCTURED SUSTAINABILITY….
- আদালতের রায়ে আর্থিক দুর্নীতি ও অন্যান্য যাবতীয় অভিযোগ থেকে অরদীপ চ্যাটার্জির সম্মানজনক ও নিঃশর্ত মুক্তি….।
- ভারতীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা কেন্দ্রীয় দপ্তর কলকাতায় উদযাপন করল ৭৭তম প্রজাতন্ত্র দিবস….।






Be First to Comment