বাবলু ভট্টাচার্য: ঢাকা, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বা ফাও’এর পঙ্গপাল পূর্বাভাস বিষয়ক সিনিয়র কর্মকর্তা কেনেথ ক্রিসম্যান বলেছেন, ভয়ঙ্কর পঙ্গপালের বিশাল একটি ঝাঁক ভারত এবং ইহুদিবাদী ইসরায়েলেশস্যর দিকে ধেয়ে আসছে। তিনি জানান, এ ঝাঁক চলতি বছরের শেষ নাগাদ মিশরে পৌঁছাতে পারে। আর ইহুদিবাদী ইসরায়েলের পৌঁছাতে পারে মে মাসের দিকে। এছাড়া মে থেকে জুলাই মাসের মধ্যে ভারতে হানা দিতে পারে পঙ্গপালের এ ঝাঁক। দিনে প্রায় দেড়শ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম পঙ্গপালকে পরিযায়ী বা যাযাবর অর্থাৎ মাইগ্রেটরি পতঙ্গকুলের মধ্যে সবচেয়ে বিধ্বংসী হিসেবে গণ্য করা হয়। সাধারণ একটি ঝাঁকে ৮ কোটি পতঙ্গ থাকতে পারে। দিনে এ পঙ্গপাল ৩৫ হাজার মানুষের খাবার উদরস্থ করতে পারে।২০০৪ সালে পশ্চিম আফ্রিকায় আড়াইশ কোটি ডলার সমপরিমাণ শস্য নষ্ট করেছিল পঙ্গপাল। ১৯১৫ সালে পঙ্গপালের সবচেয়ে মারাত্মক হামলা হয়েছিল। প্রথম মহাযুদ্ধের সময়ে পঙ্গপালের এ হামলার শিকার হয়েছিল সিরিয়া এবং উসমানি সাম্রাজ্যের অন্যান্য অংশ।
ভারতের দিকে ধেয়ে আসছে শস্য নষ্টকারি পঙ্গপাল……
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ট্রাম্প-দখলে ভেনেজুয়েলা’….।
- প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলা -২০২৬….।
- কল্পতরু উৎসব – মহাপ্রয়াণের কয়েক দিন আগে কাশীপুর উদ্যানবাটীতে এই দিনেই কল্পতরু হয়েছিলেন শ্রীশ্রীরামকৃষ্ণ….।
- আসন্ন গঙ্গাসাগর মেলায় রেকর্ড ভিড় সামলাতে রাজ্যের ব্যাপক ব্যবস্থা…।
- হিন্দুস্থান ক্লাবে বিশ্ব হিন্দু সনাতন বোর্ড পশ্চিমবঙ্গে নতুন নেতৃত্ব ঘোষণা করল, ঐক্য, সেবা ও অরাজনৈতিক সমাজসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত…।
- সুন্দরবনে ড্রোনের মাধ্যমে তাজা মাছ এবার পৌঁছে যাবে শহরে, উন্নয়নের নতুন দিগন্ত খুলে যাবে…।






Be First to Comment