অর্ণব নাগ – শহর কলকাতা দেখিয়ে দিল বামপন্থীরা আজও হারিয়ে যায়নি। রাজ্যপাট চলে গেলেও শক্তি আজও বর্তমান। কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির প্রতিবাদে আগামী ৮ই জানুয়ারি ২০২০ দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী সংগঠন। এই ধর্মঘট কে সফল করতে সকল বামপন্থী সংগঠন এক জোট হয়ে চিত্তরঞ্জন থেকে কলকাতা লং মার্চের সমর্থনে এক বিশাল মিছিল এর আয়োজন করে। এছাড়াও কল্যাণী থেকে কলকাতা পাদযাত্রা কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও ফেডারেশন সমূহ এর পূর্ণাঙ্গ সহযোগিতায় এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। দাবী সমূহের মধ্যে ছিল রাষ্ট্রায়ত্ত শিল্প বাঁচাতে হবে, কাজ ও মজুরি বাঁচাতে হবে, কম খরচে শিক্ষার বন্দোবস্ত করতে হবে, এন আর সি চলবে না, রাজ্য বাঁচাও দেশ বাঁচাও, কাঁচরা পাড়ায় কোচ ফ্যাক্টরি করতে হবে ও বারাকপুর শিল্পাঞ্চলে বন্ধ কারখানা খোলার দাবিতে মহামিছিল হয়।মহানগরের পথ ধরে ধর্মতলার মোড়ে পৌঁছায় এই বিশাল মিছিল। এই বামপন্থী মিছিলের সাথে প্রথম থেকেই যুক্ত ছিল মেডিকেল পেশার সাথে যুক্ত প্রতিনিধিরা। চিত্তরঞ্জন থেকে কলকাতার লং মার্চ- এ ওয়েষ্ট বেঙ্গল মেডিক্যাল অ্যান্ড সেলস্ রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের সদস্য রা যোগদান করে ব্যাপক সংখ্যায়। কলকাতার কেন্দ্রীয় কর্মসূচিতে ১০০০ বেশি সদস্য উপস্থিত ছিলেন। মেডিক্যাল ক্যাম্প সংগঠিত করে হাওড়ার তিনটি স্থানে। এছাড়াও জেলায় জেলায় লং মার্চ কে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি তে যোগ দিয়েছেন বামপন্থী সদস্যরা। বাইক মিছিল, মেডিক্যাল ক্যাম্প সহ বিভিন্ন কর্মসূচিতে প্রায় ৬৫০০জন সদস্য উপস্থিত ছিলেন এই কর্ম সূচিতে। হাজার হাজার মানুষের এই মহা মিছিল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বামপন্থী ও তাদের আদর্শ আজ ও এই সমাজ জীবনে পরিহার্য।
বাম পন্থীদের লং মার্চ- চিত্তরঞ্জন থেকে কলকাতা
More from GeneralMore posts in General »
- কবাডিতে বিশ্বসেরা ভারতের মেয়েরা….।
- বিধাননগরের বিভিন্ন প্রান্তের নাগরিকদের নিয়ে অনুষ্ঠিত হল সিটিজেনস মিট….।
- Decarbonizing Steel: Pathways to a Low-Carbon Future….
- তথ্য বিকৃতির বিদেশি হস্তক্ষেপের বিষয় আলোচনা সভা…।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ব্যাটলফিল্ড বিহার’….।
- The Institute of Chartered Accountants of India (ICAI) hosts MSME Connect: ‘Stakeholders Strategic Meet 2025 and launches the ‘MSME Clinic Initiative’…..






Be First to Comment