তৃষা দেবনাথ : কলকাতা, ২১ মে ২০২৪। বিশিষ্ট সমাজসেবী প্রয়াত লীলা ভট্টাচার্যের স্মৃতির উদ্দেশ্যে কলকাতার পিকনিক গার্ডেন লীলা সেবা সোসাইটির উদ্যোগে লীলা স্মৃতি পুরস্কার দেওয়া হলো বিশিষ্ট শিক্ষাবিদ ও ভাষাবিদ অধ্যাপক পবিত্র সরকারকে তার ‘ধনী-বিজ্ঞান আই পি এ রোমানিকরণ’ পুস্তকের জন্য। লীলা সেবা সোসাইটির প্রাক্তন সভাপতি প্রয়াত শচীন্দ্রমোহন ভট্টাচার্যের স্মৃতি রক্ষার্থে প্রথম বর্ষ শচীন্দ্রমোহন ভট্টাচার্য স্মারক বক্তৃতা দেন অধ্যাপক পবিত্র সরকার। বক্তৃতার বিষয় ছিল ‘ভাষা ভালোবাসা ও সংশয়, দক্ষিণ এশীয় ভাষাগুলির সংকট’।
কলকাতার মহাজাতি সদনে এই অনুষ্ঠানের সূচনা হয় বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইন্দ্রানী ভট্টাচার্যের রবীন্দ্র সঙ্গীত পরিবেশনের মাধ্যমে।
অধ্যাপক পবিত্র সরকার বলেন, মাতৃভাষাকে গুরুত্ব না দিয়ে ইংরেজি ভাষা গায়ের জোরে ফলানো হচ্ছে। যার ফলে বাংলা ভাষার কদর কমছে। একইভাবে স্কুল পাঠ্যে এমন অদ্ভুত ধরনের বাংলা ব্যবহার করা হচ্ছে যাতে একদিকে যেমন বাংলা ভাষার ঐতিহ্য নষ্ট হচ্ছে তেমনি ছোটবেলা থেকে সঠিক বাংলা শিক্ষা হচ্ছে না। যারা পাঠ্যপুস্তক তৈরি করেন তাদের বিষয়টি বিবেচনা করে দেখা উচিত।
পিকনিক গার্ডেন লীলা সেবা সোসাইটির কর্ণধার ও বিশিষ্ট চিকিৎসক, রক্তবিশেষজ্ঞ ডক্টর সৌম্য ভট্টাচার্য বলেন, বাংলা ভাষার প্রচার ও প্রসার তুলে ধরা তাদের প্রতিষ্ঠানের অন্যতম প্রধান লক্ষ্য। একজন বাঙালি হিসেবে তারা ইচ্ছে প্রকাশ করেন বাংলা ভাষাকে আরও উন্নত ও সমৃদ্ধ করে তুলতে।
বাংলা ভাষার বিপন্নতা রুখতে সোচ্চার শিক্ষাবিদ থেকে বিশিষ্টরা…।

More from BooksMore posts in Books »
- ‘শরৎশশী’র ৪২ বছরের যাত্রাপথে বিশেষ বর্ষ উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল শিবপুরে…।
- THE TOUCHING STORY OF ‘HEMA – HAMIDA’ – By Manisha Gir….
- 49th Kolkata International Book Fair National press conference at the Residence of Argentina….
- 49th International Kolkata Book Fair 2025।। 3 November 2025….
- ব্যাসদেব ও মহাভারত….. যা নেই ভারতে তাই আছে মহাভারতে….।
- দেবানন্দপুরে শরৎচন্দ্রের জন্মস্থানে….।
More from CultureMore posts in Culture »
- নৃতাল ছন্দের ৩০ বছর অতিক্রম,৩০ এর জলসায় মেতে উঠল কলকাতা….।
- শিল্প ও সংস্কৃতির উদযাপনে নতুন অধ্যায়ে কখুবি: লোগো, ওয়েবসাইট, থিম সং ও ভারতীয় পুতুলনাট্যের ই-বুক উন্মোচন….।
- কলকাতা ময়দানে ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মিলনোৎসব…।
- ব্যান্ডেল রাজহাটে লাহিড়ী বাবার অসাধারণ মন্দির….।
- প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলা -২০২৬….।
- 55th.The Statesman Vintage and Classic Car Rally….
More from InternationalMore posts in International »
- নৃতাল ছন্দের ৩০ বছর অতিক্রম,৩০ এর জলসায় মেতে উঠল কলকাতা….।
- শিল্প ও সংস্কৃতির উদযাপনে নতুন অধ্যায়ে কখুবি: লোগো, ওয়েবসাইট, থিম সং ও ভারতীয় পুতুলনাট্যের ই-বুক উন্মোচন….।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ট্রাম্প-দখলে ভেনেজুয়েলা’….।
- আই আইএইচটির প্রতিষ্ঠাবার্ষিকী গ্রামীণ জনস্বাস্থ্য পরিষেবার দিশারী ডা. বিরল মল্লিকের ৯৯তম জন্মদিবস উদযাপন…।
- অল ইন্ডিয়া ইনকাম ট্যাক্স এস সি,এস টি এমপ্লয়িস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ….।
- কলকাতা ময়দানে ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মিলনোৎসব…।















Be First to Comment