গোপাল দেবনাথ: কলকাতা, ৮ই জানুয়ারি২০২০ সারা পৃথিবী জুড়ে ভারতীয় গানের কদর আছে। বিশেষ করে শাস্ত্রীয় সংগীত ও হিন্দি সিনেমার গান। বর্তমানে যে সকল সংগীত শিল্পী হিন্দী সিনেমায় প্লে ব্যাক করেন, তাদের মধ্যে অন্যতম সংগীত শিল্পী এই বাংলার অরিজিৎ সিং। গত দশ বছর ধরে হিন্দি সিনেমায় প্রচুর হিট গান উপহার দিয়েছেন এই শিল্পী। বিশেষ করে রোমান্টিক গান। অরিজিৎ বাংলা সিনেমার গানেও যথেষ্ট সফল। আজকের যুগে প্রায় কমবেশী সকল যুবক যুবতীরা অরিজিৎ এর গানের ভক্ত। এই অরিজিৎ কে রোমান্টিক গানের অন্যতম পথিকৃত বলা যেতেই পারে। এবার কলকাতাবাসীর জন্য সুখবর নিয়ে এলো গড়িয়া মিতালি সংঘ। বলিউডে অরিজিৎ সিং-এর সংগীত জীবনের দশ বছর পূর্তি উপলক্ষ্যে ফ্রেব্রুয়ারীতেই কলকাতার ইকো পার্কে আসছেন অরিজিৎ সিং। কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সন্মেলনের মাধ্যমে এমনটাই জানাল গড়িয়া মিতালি সংঘের যুগ্ম সম্পাদক মহাদেব চক্রবর্তী।
প্রেমের গান হোক বা দুঃখের, মজার হোক বা একেবারে হালফিলের ঝিনচ্যাক, অরিজিৎ সিং যেন সবেতেই একশো তে একশো৷ ইয়ং জেনারেশনের কাছে অরিজিৎ সিং মানে ভালবাসার অপর নাম। বিয়েবাড়ি থেকে পুজোর প্যান্ডেল সব জায়গাতেই চলে অরিজিৎ সিং-এর হালফিল ও পুরোনো গান। এবার সেই অরিজিৎ সিং আসতে চলেছেন বিনোদন পার্ক ইকো পার্কে।আগামী ২রা ফ্রেব্রুয়ারী রবিবার ইকোপার্কে লাইভ পারফমেন্স করবেন সকলের প্রিয় অরিজিৎ সিং।আজ কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সন্মেলনে এ কথা জানায় গড়িয়া মিতালি সংঘের কর্তা ব্যক্তিরা। এই সংগীতানুষ্ঠানের মাধ্যমে যে অর্থ সংগ্রহ হবে সেই অর্থ দিয়ে বিভিন্ন সামাজিক কাজ ও খেলার উন্নতিতে ব্যবহার করা হবে। টিকিটের দাম শুরু হবে ৭৯৯/-টাকা থেকে সর্বোচ্চ ভিআই পি টিকিট ১০০০০/-টাকায়।এই অনুষ্ঠানেই টিকিটের রেপ্লিকা প্রকাশ করা হয়। সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন গায়িকা উষা উত্থুপ,মেয়র পরিষদ দেবাশীষ কুমার, দক্ষিন কলকাতার সাংসদ মালা রায়, যুগ্ম সম্পাদক প্রশান্ত সিনহা, তোচন ঘোষ, বনি ঘোষ, সভাপতি দিলীপ বর্ধন, সঞ্চালক সতীনাথ মুখোপাধ্যায় সহ বিশিস্ট ব্যক্তিবর্গ।














Be First to Comment