বাবলু ভট্টাচার্য: ঢাকা, ছবির নাম ‘স্প্রিং গার্ডেন’। বসন্তের উদ্যান। ১৮৮৪ সালে ছবিটি এঁকেছিলেন পোস্ট ইম্প্রেশনিস্ট ঘরানার শিল্পী ভিনসেন্ট ভ্যান গগ। নেদারল্যান্ডসের এক মিউজিয়ামে ছিল সেই ছবি। করোনাভাইরাস মহামারীর আতঙ্কে গত কয়েকদিন ধরে বন্ধ সেই জাদুঘরের দরজা। এরই মধ্যে সেখানে ঢুকেছিল চোর। নিয়ে গিয়েছে ‘স্প্রিং গার্ডেন’। চুরির কথা জানাজানি হয়েছে সোমবার। মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, অপর একটি মিউজিয়াম থেকে তারা ছবিটি ধার করে এনেছিল। ছবির দৈর্ঘ্য ৫৭ সেন্টিমিটার, প্রস্থ ২৫ সেন্টিমিটার। তেলরঙে আঁকা ছবিতে দেখা যায়, গাছপালার মধ্যে দাঁড়িয়ে আছে এক ব্যক্তি। তার পিছনে দেখা যাচ্ছে একটি গির্জা। মিউজিয়াম কর্তৃপক্ষের ধারণা, সম্ভবত রবিবার মাঝরাতে চুরি হয়েছে ছবি। চুরির কথা জানাজানি হয়েছে সোমবার বিকালে। প্রথমে অনেকের চোখে পড়েছিল মিউজিয়ামের দরজার একটি অংশ ভাঙা। তখনই অনেকের সন্দেহ হয়।
বন্ধ মিউজিয়াম থেকে চুরি গেল ভ্যান গগের ছবি ‘স্প্রিং গার্ডেন’……
More from GeneralMore posts in General »
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।
- IMD SPOTLIGHTS IHCL’S ESG+ FRAMEWORK ‘PAATHYA’; A CASE STUDY ON STRUCTURED SUSTAINABILITY….
- আদালতের রায়ে আর্থিক দুর্নীতি ও অন্যান্য যাবতীয় অভিযোগ থেকে অরদীপ চ্যাটার্জির সম্মানজনক ও নিঃশর্ত মুক্তি….।
- ভারতীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা কেন্দ্রীয় দপ্তর কলকাতায় উদযাপন করল ৭৭তম প্রজাতন্ত্র দিবস….।






Be First to Comment