গোপাল দেবনাথ: কলকাতা,১ মার্চ ২০২০ সম্প্রতি চুনী কোটাল চ্যারিটেবল ট্রাস্ট ও প্রবহমান পত্রিকা’র উদ্যোগে “প্রবহমান সাহিত্য উৎসব ও চুনী কোটাল স্মৃতি সম্মাননা ২০১৯” অনুষ্ঠিত হল কলকাতার কলেজ স্ট্রিটের ‘বই-চিত্র’ সভাঘরে। এই সাহিত্য উৎসব ও স্মৃতি সম্মাননা অনুষ্ঠানের তৃতীয় বর্ষের উদযাপন ঘিরে উৎসাহ ও উদ্দীপনা ছিল উল্লেখযোগ্য। ‘প্রবহমান’ প্রকাশনার প্রথম বই প্রকাশ ছাড়াও, বিভিন্ন জেলার প্রায় ২০ জন কৃতি ও গুনী ব্যক্তিত্ব’কে চুনী কোটাল স্মৃতি সম্মানে ভূষিত করলেন, উদ্যোক্তারা। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ রাজ্যের বিভিন্ন জেলার সমাজ, সাহিত্য ও সাংস্কৃতিক ক্ষেত্রের গুনীজনদের পুরস্কৃত করা ছাড়াও, লোধা শবর সমাজের ‘অগ্নিকন্যা’ চুনী কোটালের জীবনসংগ্রামের উপর আলোকপাত, সঙ্গীত, কবিতাপাঠ প্রভৃতির মধ্য দিয়ে কয়েক ঘন্টার একটি সুন্দর অনুষ্ঠান আয়োজিত হল, ইন্ডিয়ান কফি হাউসের দ্বি-তলে অবস্থিত বই-চিত্র সভা গৃহে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ উপস্থাপিত করলেন, রাষ্ট্রপতি-পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক ও রবীন্দ্র গবেষক ড. বিবেকানন্দ চক্রবর্তী। প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন, আনন্দ পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক নলিনী বেরা, বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন, সাহিত্যিক অর্ণব সাহা, রেডিও জকি ও বাচিক শিল্পী রাজা দাস, সাহিত্যিক দেবাশীষ মুখোপাধ্যায় এবং বিশিষ্ট সমাজসেবী তথা উদ্যোগপতি চন্দন বসু প্রমুখ।
এই অনুষ্ঠান থেকে, লোকসাহিত্যের গবেষক শেখর মাহাত রচিত ও প্রবহমান প্রকাশিত “লোকসাহিত্যের নানা দিক” নামক একটি গবেষণাধর্মী বইও প্রকাশিত হল।
চুনী কোটাল চ্যারিটেবল ট্রাস্ট ও প্রবহমান পত্রিকা’র সম্পাদক মৃণাল কোটাল বললেন- “চুনী কোটালকে স্মরণে রেখে শিল্প, সাহিত্য ও সামাজিক ক্ষেত্রের উল্লেখযোগ্য ও কৃতি মানুষদের সম্মানিত করার এক ক্ষুদ্র প্রচেষ্টা হল, এই আয়োজন। প্রতি মুহূর্তে সমাজকে যাঁরা গর্বিত করছেন, সমাজে স্ব-স্ব ক্ষেত্রে নিজেদের অবদান রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাঁদের সম্মানিত করতে পেরে আমরা গর্বিত।”
“বই-চিত্র” সভাঘরে প্রবহমান সাহিত্য উৎসব ও চুনী কোটাল স্মৃতি সম্মাননা ২০১৯
More from GeneralMore posts in General »
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।
- IMD SPOTLIGHTS IHCL’S ESG+ FRAMEWORK ‘PAATHYA’; A CASE STUDY ON STRUCTURED SUSTAINABILITY….
- আদালতের রায়ে আর্থিক দুর্নীতি ও অন্যান্য যাবতীয় অভিযোগ থেকে অরদীপ চ্যাটার্জির সম্মানজনক ও নিঃশর্ত মুক্তি….।
- ভারতীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা কেন্দ্রীয় দপ্তর কলকাতায় উদযাপন করল ৭৭তম প্রজাতন্ত্র দিবস….।
- The 77th Republic Day was celebrated with great enthusiasm at Braithwaite & Co. Limited…..






Be First to Comment