সুজিৎ চট্টোপাধ্যায়:১৮ই জানুয়ারি ২০২০ মুম্বাই- পুণা এক্সপ্রেস ওয়েতে লরির সঙ্গে সংঘর্ষে শাবানা আজমির গাড়ি। পিছনের সিটে সিট বেল্ট বেঁধেই বসেছিলেন শাবানা।কিন্তু দুটি গাড়ির দ্রুত গতির জন্য ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। গাড়িতে শাবানার স্বামী জাভেদ আখতারও ছিলেন। তিনি সুস্থ আছেন। স্থানীয় লোকজন শাবানাকে দ্রুত এম জি এম হাসপাতালে পাঠান।
সংবাদ সূত্র বলছে , বেলা সাড়ে তিনটের সময় দুর্ঘটনাটি ঘটে। পারিবারিক কাজে পুনা যাচ্ছিলেন শাবানা। মূলত শাবানার গুরতর চোট লেগেছে নাক, মুখ এবং চোখে। মুম্বাই চলচ্চিত্র জগতে দুঃসংবাদটি পৌঁছনোর পর সবাই চিন্তিত হয়ে পরেন। অনেকেই রওনা দিয়েছেন হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতাল সূত্রে কোনো খবর মেলেনি। তবে আশা করা যায় জীবন সংকটের কোনো আশঙ্কা নেই। তবে ইমারজেন্সি ভিত্তিক চিকিৎসা শুরু করেছে বিশেষজ্ঞ চিকিৎসক মন্ডলী।








Be First to Comment