গোপাল দেবনাথ – সাংসদ ও নায়ক দেব ও ফুটবলার বাইচুং ভুটিয়া কে নিয়ে পরিচালক ধ্রুব বন্দোপাধ্যায় তার পরবর্তী সিনেমা “গোলন্দাজ” এর টিম নিয়ে হাজির হয়ে ছিলেন সল্টলেকের সেন্ট্রাল পার্কের মাঠে। এই পরিবেশে হাজির থাকতে পেরে সবাই খুশি। একে রবিবার তার ওপর ছুটির দিন, হালকা শীতের আমেজ সাথে ফুটবলার বাইচুং ভুটিয়া পাশে নায়ক দেব, ফুটবল খেলাটাকে ভালো ভাবে বুঝে নেওয়ার চেষ্টা করছেন নায়ক। সিনেমা তৈরি হবে ফুটবলের অন্যতম প্রথিকৃত নগেন্দ্র প্রসাদ সার্বাধিকারীর জীবনী নিয়ে। অতএব নিখুঁততো হতেই হবে।বাঙালি চিরকালীন প্রিয় খেলা ফুটবল।নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী এবার পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আসছেন বড়পর্দায়। পরিচালক ধ্রুব চাইছেন যতটা সম্ভব এই ফুটবলারের চরিত্রটি জীবন্ত করে বড় পর্দায় আনতে। পরিচালকের আশা নগেন্দ্র প্রসাদ সার্বাধিকারীর চরিত্রে নায়ক দেব ই বাস্তবায়িত করতে পারবে। আর সেই কারণেই তারই প্রস্তুতি সারতে বল পায়ে মাঠে নেমে পড়লেন নায়ক দেব ও ফুটবলার ভাইচুং। আগামী বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে শুটিং। ছবির নাম রাখা হয়েছে ‘গোলন্দাজ’ অভিনেতা অভিনেত্রী কারা থাকছেন এই সিনেমাতে তা এখনও জানা সম্ভবপর হয়নি।







Be First to Comment