বাবলু ভট্টাচার্য: ঢাকা, প্রবল ঘূর্ণিঝড়। নাম ‘আমফান’। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুযায়ী এই ঝড় বুধবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর আছড়ে পড়তে পারে। পশ্চিমবঙ্গের দিঘা ও বাংলাদেশের হাতিয়ার মাঝখান দিয়ে ঘূর্ণিঝড় ‘আমফান’ স্থলভূমিতে আছড়ে পড়তে পারে। ভারতের কেন্দ্রীয় আবহবিজ্ঞান বিভাগের মতে, ১২০ থেকে ১৪০ কিলোমিটার বেগে এই ঝড় ধেয়ে আসতে পারে। তবে গতিবেগ ১৫৫ কিলোমিটার বা তার বেশিও হতে পারে। মঙ্গলবার থেকে উপকূলবর্তী এলাকায় ঝড়বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়েই বৃষ্টির সম্ভাবনা আছে। সঙ্গে থাকবে ঝড়। একই অবস্থা হতে পারে বাংলাদেশেও। পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে ইতিমধ্যে যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে। বাংলাদেশের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান ‘আমফান’ নিয়ে জানিয়েছেন, যদি ঘূর্ণিঝড় তার বর্তমান পথে থাকে তা হলে ১৯ মে নাগাদ তা বাংলাদেশে আঘাত করতে পারে। বাংলাদেশে তাই সাইক্লোন সেন্টার চালু করা হয়েছে। সেখানে সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে থাকতে হবে। ত্রাণকেন্দ্রগুলিতে শুকনো খাবার রাখা হচ্ছে। বিদ্যুতের বিকল্প ব্যবস্থা করারও চেষ্টা চলছে।
ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আমফান’…….
More from GeneralMore posts in General »
- সেদিনের সোনাঝরা দিনগুলি প্রফুল্ল চন্দ্র সেন—“আরামবাগের গান্ধী” ও আমার ঠাকুরদা প্রফুল্ল কুমার রায়….।
- নতুন শ্রম আইনের বিরুদ্ধে ডেপুটি চিফ লেবার কমিশনার কে স্মারকলিপি বিপিবিইএর….।
- Election Commission Ropes in ‘Chhota Bheem’ to Drive Voter Awareness Ahead of West Bengal Elections….
- দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সভাপতি এবং ম্যানেজিং ট্রাস্টী ব্রহ্মচারী ঋতেন ভাই রামকৃষ্ণলোকে গমন ও আদ্যামায়ের কোলে চিরশান্তি লাভ করেন…।
- Florence Marks World Forest Day with Inclusive Afforestation Drive Blending Mental Wellbeing and Environmental Care….
- কলকাতায় কেন্দ্রীয় শ্রম আইন বাতিলের দাবিতে বিপিবিসিইএর মহা সম্মেলন…।





Be First to Comment