সুজিৎ চট্টোপাধ্যায় / গোপাল দেবনাথ – গত দু বছর ধরে কলকাতা প্রেস ক্লাব প্রাঙ্গনে পালিত হয়ে আসছে গ্রাম কৃষ্টি উৎসব। এই বছর এই উৎসব তৃতীয় বছরে পদার্পন করল। এই উদ্যোগটা নিয়েছেন প্রেস ক্লাবের সদস্যরা। আজ চব্বিশে ডিসেম্বর থেকে তিরিশ ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে দুপুর দুটো থেকে রাত ন টা পর্যন্ত। এই বছর কলকাতা প্রেস ক্লাবের প্লাটিনাম জুবিলি। স্বাভাবিক ভাবেই সারা বছরের বিভিন্ন অনুষ্ঠানের মাঝেও এই মেলার জন্য বিশেষ ভাবে উদ্যোগ নিয়েছেন ক্লাবের সদস্যরা। এই গ্রামকৃষ্টি উৎসবে পটের গান গেয়ে শুভ সূচনা করেন পূর্ব মেদিনীপুরের বিজয় চিত্রকর। এই বছরের বিশেষ আকর্ষণ জৈব শস্য ,ফসল ,জৈব উৎপাদন মেলায় থাকছে এ ছাড়া থাকছে নানা ধরণের হস্ত শিল্পী দের তৈরি বিভিন্ন ধরণের সামগ্রী। এছাড়াও আদিবাসী ,গম্ভীরা ,ছৌ সহ বাউল ,ঝুমুর সত্যপীর এর গান পরিবেশন করবেন লোকশিল্পীরা। থাকছে বাটিক বস্ত্র , মৃৎশিল্প ,কাঠের আসবাবসহ শিল্প কর্মের বিপুল প্রদর্শন যা বাংলার ঐতিহ্য কে তুলে ধরতে প্রেস ক্লাবের এই প্রচেষ্টা সাধারণ মানুষদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে। এই মেলায় ৪০ টি স্টল দিয়েছে গ্রাম বাংলার নানা প্রান্ত থেকে।ক্লাবের সভাপতি স্নেহাশীষ শূর, সম্পাদক কিংশুক প্রামানিক এবং কবি প্রসূন ভৌমিক সবাইকে অনুরোধ জানালেন আসা যাওয়ার পথে বাংলার প্রান্তিক মানুষদের পসরা কিনে যেন উৎসাহিত করেন। সাধারণ মানুষের উদ্দেশ্যে সংস্থার সম্পাদক জানালেন সারা বছর এই প্রেসক্লাবে সাধারণত প্রবেশাধিকার পাননা, তবে এই সাতদিন এই মেলায় প্রবেশ করে আরামে নৃত্য গীতি উপভোগের সাথে সাথে কেনা কাটার সুযোগ পাবেন। এই শীতে এই মনোরম পরিবেশে খাবারের স্টল থেকে সুস্বাদু খাবারের স্বাদ নিতে পারেন।

















Be First to Comment