গোপাল দেবনাথ- এই পৃথিবীর যে কোনো আন্দোলনের মুখই হল ছাত্র যুব। যে কোনো আন্দোলনে ছাত্রদের সবসময় সক্রিয় উপস্থিতি চোখে পড়ে, সেটা কলেজ বা উনিভার্সিটি হতে পারে। নাগরিকত্ব ও এনআরসি আইনের প্রতিবাদে ফের পথে নামলো যুব কংগ্রেস ও ছাত্র পরিষদ। রবিবার ছুটির বেলায় সেন্ট্রাল অ্যাভিনিউ বউবাজার ক্রসিং-এ অবস্থান বিক্ষোভে সামিল হল যুব কংগ্রেস – ছাত্র পরিষদ। সেন্ট্রাল অ্যাভিনিউর মতো ব্যস্ত রস্তায় অবস্থান বিক্ষোভে বসায় ব্যহত হল যান চলাচল।
ধর্মতলা থেকে মিছিল করে সেন্ট্রাল অ্যাভিনিউতে আসে এই মিছিল। সেন্ট্রাল অ্যাভিনিউতে মিছিল আসতেই বিজেপি পার্টি অফিসের সামনে যাতে কোনও রকম সমস্যা বা ঝঞ্ঝাটের সৃষ্টি না হয় সেই কারণে চারটে হিউম্যান চ্যান করে পুলিশ আটকায় যুব কংগ্রেস- ছাত্র পরিষদের মিছিল। এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় আন্দোলনকারীদের। তারপরেই সেন্ট্রাল অ্যাভিনিউতে অবস্থান বিক্ষোভে সামিল হয় যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের সদস্যরা। আন্দোলনকারীদের দাবি তারা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চালাবে এবং কোনপ্রকার প্রতিরোধের কাছে মাথা নত করবে না।
এনআরসি ও নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাস্তায় যুব কংগ্রেস ও ছাত্রপরিষদ
More from GeneralMore posts in General »
- কবাডিতে বিশ্বসেরা ভারতের মেয়েরা….।
- বিধাননগরের বিভিন্ন প্রান্তের নাগরিকদের নিয়ে অনুষ্ঠিত হল সিটিজেনস মিট….।
- Decarbonizing Steel: Pathways to a Low-Carbon Future….
- তথ্য বিকৃতির বিদেশি হস্তক্ষেপের বিষয় আলোচনা সভা…।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ব্যাটলফিল্ড বিহার’….।
- The Institute of Chartered Accountants of India (ICAI) hosts MSME Connect: ‘Stakeholders Strategic Meet 2025 and launches the ‘MSME Clinic Initiative’…..






Be First to Comment