

গোপাল দেবনাথ – কলকাতা প্রেসক্লাবে বাংলা সিনেমা “এই পথ যদি না শেষ হয়” এর সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে ছিলেন অন্যতম প্রযোজক চিত্রনাট্যকার ও পরিচালক সোহম দাশগুপ্ত। এই সিনেমাটি তৈরি হয়েছে সোহম দাশগুপ্ত ফিল্মসের ব্যানারে। এই একইদিনে সিনেমার গানের সিডি ও ট্রেলার লঞ্চ হল মহা ধুমধাম সহকারে। এই সিনেমায় কেবলমাত্র দুটি গান আছে, প্রথম টি “এই পথ যদি না শেষ হয়” এবং অপরটি “ঘুমাও তুমি ঘুমাও এবার” গান দুটির কথা সুর ও গান গেয়েছেন রবি। আউটডোর শ্যুটিং হয়েছে সিকিম তাজপুর সহ অন্যান্য জায়গায়। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ডাঃ অভয় মিত্র, ডাঃ অনয় গুপ্ত, অভিনন্দন মাইতি, সানি রাম, রাকেশ ঘোষ, দেবাশীষ পাহাড়, উত্তম কুমার ঘোষ, বিক্রমাদিত্য হালদার, অয়ন রায়, মোহিনী সরকার, পূজা মন্ডল, ভারতী বর্মন, তুষার মৈত্র, তিতাস সরকার। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন রাজ, ঈপ্সিতা মাইতি, ডাঃ অমৃতা ও সাগরিকা দাস সহ অন্যান্য অভিনেতা ও অভিনেত্রী রা। এই পথ যদি না শেষ হয় এর গল্প ও স্ক্রিপ্ট লিখেছেন তুষার মৈত্র। সহ প্রযোজনায় রাজ ও ঈপ্সিতা মাইতি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অতনু কুন্ডু, ডাঃ অমৃতা মাইতি, রাজ, ডাঃ নিরঞ্জন, ঈপ্সিতা মাইতি ও পরিচালক সোহম দাশগুপ্ত।
এই পথ যদি না শেষ হয়…..
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ট্রাম্প-দখলে ভেনেজুয়েলা’….।
- প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলা -২০২৬….।
- কল্পতরু উৎসব – মহাপ্রয়াণের কয়েক দিন আগে কাশীপুর উদ্যানবাটীতে এই দিনেই কল্পতরু হয়েছিলেন শ্রীশ্রীরামকৃষ্ণ….।
- আসন্ন গঙ্গাসাগর মেলায় রেকর্ড ভিড় সামলাতে রাজ্যের ব্যাপক ব্যবস্থা…।
- হিন্দুস্থান ক্লাবে বিশ্ব হিন্দু সনাতন বোর্ড পশ্চিমবঙ্গে নতুন নেতৃত্ব ঘোষণা করল, ঐক্য, সেবা ও অরাজনৈতিক সমাজসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত…।
- সুন্দরবনে ড্রোনের মাধ্যমে তাজা মাছ এবার পৌঁছে যাবে শহরে, উন্নয়নের নতুন দিগন্ত খুলে যাবে…।






Be First to Comment