শুভদ্যুতি দত্ত:কলকাতা, ২ জুন,২০২০। দক্ষিণ বঙ্গোপসাগরের পর এবার আরব মহাসাগর। ফের ঘূর্ণাবর্ত। শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপ। এবার গুজরাত ও মহারাষ্ট্রে। আবার ও নতুন করে আশঙ্কা দানা বাঁধছে। পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ – ওড়িশায়, এবার পশ্চিম ভারতের গুজরাত ও মহারাষ্ট্র উপকূলে । বাণিজ্যনগরীতে আগামীকাল আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবং এই অনুমান ধরে নিয়েই রেড আ্যলার্ট ও জারি করা হয়েছে। এমনই পূর্বাভাস ভারতীয় মৌসম বিভাগের। মুম্বইয়ে ঘূর্ণিঝড় নিসর্গ আছড়ে পড়তে পারে। পালঘর জেলার মধ্যে বেশি প্রভাব পড়তে চলেছে বলে প্রাথমিক অনুমান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতর্ক করেছেন গুজরাত – মহারাষ্ট্রের উপকূলবর্তী জেলাগুলিকে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর মহা নির্দেশক এস এন প্রধান জানান, ইতিমধ্যেই ২১টি দল মোতায়েন করা হয়েছে। গুজরাতের ৫ টি জেলায় ১১টি দল কাজের জন্য পুরোদমে নেমে পড়েছে। ১০টি দল মহারাষ্ট্রের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঠানো হয়েছে।
উম-পুনের পর ঘূর্ণিঝড় “নিসর্গ” গুজরাত – মহারাষ্ট্রে সতর্কতা…..
More from GeneralMore posts in General »
- সেদিনের সোনাঝরা দিনগুলি প্রফুল্ল চন্দ্র সেন—“আরামবাগের গান্ধী” ও আমার ঠাকুরদা প্রফুল্ল কুমার রায়….।
- নতুন শ্রম আইনের বিরুদ্ধে ডেপুটি চিফ লেবার কমিশনার কে স্মারকলিপি বিপিবিইএর….।
- Election Commission Ropes in ‘Chhota Bheem’ to Drive Voter Awareness Ahead of West Bengal Elections….
- দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সভাপতি এবং ম্যানেজিং ট্রাস্টী ব্রহ্মচারী ঋতেন ভাই রামকৃষ্ণলোকে গমন ও আদ্যামায়ের কোলে চিরশান্তি লাভ করেন…।
- Florence Marks World Forest Day with Inclusive Afforestation Drive Blending Mental Wellbeing and Environmental Care….
- কলকাতায় কেন্দ্রীয় শ্রম আইন বাতিলের দাবিতে বিপিবিসিইএর মহা সম্মেলন…।






Be First to Comment